এক্সপ্লোর

RG Kar Case: 'ব্যঙ্গার্থক নানা কথা বলে আন্দোলনের দৃঢ়তা কমানো যাবে না', অনশন মঞ্চের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা জুনিয়র চিকিৎসকদের

RG Kar Case Junior Doctor Protest Hunger Strike: '৭২ ঘণ্টা পেরিয়েছে..' কেমন আছেন অনশনরত চিকিৎসকরা ?

কলকাতা: রাজ্যজুড়ে ভরা পুজোর মাঝেই, আরজি কর কাণ্ডে চলছে প্রতিবাদ। এদিন ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের তরফে দেবাশিস হালদার বলেন, 'এখানে যে ৭ জন সহ যোদ্ধা, আমাদের সহকর্মী, আমরণ অনশনে বসেছেন, ৭২ ঘণ্টা পেরিয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। রক্তের শর্করার মাত্রা কমছে। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে আমরাও উদ্বিগ্ন। তাঁরা মানসিকভাবে এখনও যথেষ্ট দৃঢ় রয়েছেন। মানসিকভাবে যথেষ্ট শক্ত জায়গায় রয়েছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছি।'

তিনি আরও বলেন,' একটা কথা বলে নেওয়া জরুরি যে, এই যে এটা সবার উদ্বেগ, শুধু আমরা উদ্বিগ্ন এরকম নয়। আজকে যে বহু সাধারণ মানুষ যে পাশে এসে দাঁড়িয়েছেন, বিভিন্ন সিনিয়র টিচার, ফ্যাকাল্টি,  অন্যান্য স্বাস্থ্যকর্মী এসে দাঁড়িয়েছেন, তাঁরা প্রত্যেকেই উদ্বিগ্ন বোধ করছেন। সেই উদ্বেগের জায়গাটা সরকারের তরফ থেকে যে দেখানোর কথা ছিল, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাঁরা কিন্তু যথারীতি বেশ নিশ্চুপ। বেশ নির্লিপ্ত। কী কারণে তাঁদের এই ভূমিকা, আমরা বুঝতে পারছি না। বরং দেখতে পাচ্ছি শাসকদলের বিভিন্ন মুখপাত্রের কাছ থেকে ব্যঙ্গার্থক নানা কথা উঠে আসছে, যে অনশনের নামে নাটক চলছে। এই সব করে আমাদের অনশনকারী যে সহযোদ্ধা, তাঁদের মানসিক দৃঢ়তা ভেঙে দেওয়া যাবে না। সবমিলিয়ে আমাদের আন্দোলনের শক্তি কমানো যাবে না।'

আরও পড়ুন, মুখে কালো কাপড়, RG কর কাণ্ডে দুর্গা পুজোয় অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে

প্রসঙ্গত, গতকাল রাজ্যের মুখ্যসচিবের তরফে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করা হয়েছে। মুখ্যসচিব বলেছেন যে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় ছিল, তা পুরোপুরি না হলেও, প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। মুখ্যসচিবের কথায়, 'আপনারা এবার কাজে ফিরে আসুন। আপনারাও দেখতে পাচ্ছেন, কাজ সব জায়গায় হচ্ছে। তাহলে এখানে দ্বিমতের অবকাশ নেই।' আর ঠিক মুখ্যসচিবের এই বক্তব্যের পাল্টা জুনিয়র ডাক্তারের তরফে বলা হয়,আমরা যখন আগে মিটিং করেছিলাম, চিফ সেক্রেটারি স্যারের সঙ্গে, উনি তো সেইসময় বলেছিলেন, যে আমরা সব দাবি মানছি, কিন্তু যখন লিখিত দেওয়ার কথা চলে এসেছিল, তখন তাঁরা ফিরিয়ে দিয়েছিল।  আমরা গ্রাউন্ড লেভেলে এখনও দেখতে পাচ্ছি, কটা কী কাজ হয়েছে ! আমাদের দাবি অভয়ার মতো আর ঘটনা হতে দেব না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget