এক্সপ্লোর

Durga Puja 2024: মুখে কালো কাপড়, RG কর কাণ্ডে দুর্গা পুজোয় অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে

Jalpaiguri Justice For RG Kar During Durga Puja : আরজি কর কাণ্ডে অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে..

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : পঞ্চমীতে সেজে উঠেছে গোটা বাংলা। যদিও উৎসবের মাঝেই আরজি কর কাণ্ডে অটুট প্রতিবাদ। আরজি কর কাণ্ড-সহ রাজ্যব্যাপী নারী নির্যাতনের ছায়া জলপাইগুড়ির শারদ উৎসবে। মুখে কালো কাপড় দিয়ে দুর্গা পুজোতে অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে।

আর জি কর কাণ্ডের প্রতিবাদ দুর্গা পুজোতেও। মুখে কালো কাপড়, হাতের প্ল্যাকার্ড, ফেস্টুনে লেখা, 'উই ওয়ান্ট জাস্টিস', এই অভিনব প্রতিবাদের মধ্যে দিয়েই পুজো মণ্ডপের পথে প্রতিমা নিয়ে চলল জলপাইগুড়ি শহরের অন্যতম মহিলাদের দারা পরিচালিত বর্ধিত মহন্ত পাড়া মহিলা  পুজো কমিটির দুর্গা প্রতিমা।

 আরজিকর কাণ্ডের পর সাহসিকতার প্রতিরূপ হিসেবে সামনে এসেছিল শিরদাঁড়া। চিকিৎসকদের প্রতিবাদ মিছিলেও ঠাঁই পেয়েছিল তা। এখানেই শেষ নয়, ইস্তাফার আগে কলকাতার সদ্য প্রাক্তন কমিশনার বিনিত গোয়েলকে 'শিরদাঁড়া' উপহার দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর পুজোতেও পড়ল তার প্রভাব। বলাইবাহুল্য উমা মায়ের আরাধনে, পুজো মণ্ডপেও জায়গা করে নিয়েছিল সেই সাহসিকতার প্রতিরূপ। কিন্তু তা প্রকাশ্যে আসতেই শিরদাঁড়াকে আড়াল করার দ্বিতীয় ছবি ধরা দেয় হাওড়ায়।

মায়ের আগমনেও এবার উই ওয়ান্ট জাস্টিস। ঢাকের বাদ্দি, ঊলুধ্বনির সঙ্গে তোলা হল বিচারের দাবিতে স্লোগান। উৎসবের শুরুতেই প্রতিবাদ ধ্বনিত হল উত্তর ২৪ পরগনার পুজো মণ্ডপে। প্রতিবাদের একই ছবি দেখা গেল সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। ঢাকের বাদ্দি, উলুধ্বনি, আর তার সঙ্গেই মুহুর্মুহু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এর মধ্য়ে দিয়েই মা এলেন মণ্ডপে।

এবার যাতে বিচার মেলে, মায়ের আগমনে সেই দাবি তুলল উত্তর ২৪ পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গা পুজা কমিটি। তুললেন স্লোগান। উত্তর ২৪ পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গা পূজা কমিটির উদ্য়োক্তা বলেন, 'এটা সবার নিরাপত্তার প্রশ্ন। আমরা চাই বিচার হোক।  আমরা উৎসবের মাঝেই বিচার চাইছি।

আরও পড়ুন, স্বাস্থ্য ভবনকে হুঁশিয়ারি কলকাতা মেডিক্যালের চিকিৎসকদের, 'ক্ষোভ বাড়ছে, সদর্থক ভূমিকা না নিলে..'

অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতি-তেও দেখা গেল মায়ের আগমনে প্রতিবাদের ছবি। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে সন্ধ্যা দখল করেন এলাকার মহিলারা। সেই সন্ধ্যাতেই উমা আসেন সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। আর জি কর-কাণ্ডের আবরে এবার যেনও অন্য়রকম পুজো। একটা ঘটনা যেন বদলে দিয়েছে পুজোর ছবিটা। মায়ের আগমনকালেও তাই বিচারের দাবি। প্রতিবাদ জানাতে আগেই পুজোর অনুদানে না বলেছে একাধিক পুজো কমিটি। এবার পুজোর আগে মায়ের আগমনেও দেখা গেল প্রতিবাদ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 
 

 

সেরা শিরোনাম

সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
সাধারণ জল তুলে জারে ভরে বাড়ি-বাড়ি সাপ্লাই, এই এলাকায় সব জলের কারখানা বন্ধের নির্দেশ পুরসভার
Kalipuja Flower Price Hike: কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
কালীপুজোয় বাড়তে পারে জবা ফুলের দাম! হাজার টাকারও বেশিতে কিনতে হবে মালা?
TMC To NCPI : ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক
নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget