এক্সপ্লোর

Mamata Banerjee : লাইভ স্ট্রিমিং আর ভিডিও রেকর্ড নিয়ে না সরকারের, বাড়ির বাইরে বেরিয়ে এসে কী বললেন মুখ্যমন্ত্রী

RG Kar News: কালীঘাটের বাড়িতে তাঁর সঙ্গে বৈঠকে যোগ দিতে আসা জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা : "আমিও দুই ঘণ্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের ছাতা দেওয়া হয়েছে। সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না। আমার এটা অনুরোধ থাকল। কেন ভিজছ ? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই। আমাদের চিঠিতেও কোথাও লেখা নেই। আমরা পুরোটাই রেকর্ড করে রাখছি। তোমাদের শেয়ার করব। আমরা কেউ এটা রিলিজ এখন করব না। যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময়মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেব। তোমাদের কেউ ওয়াচ করতে পারো। আমরা পুরোটাই রেকর্ড করব।" কালীঘাটের বাড়িতে তাঁর সঙ্গে বৈঠকে যোগ দিতে আসা জুনিয়র ডাক্তারদের উদ্দেশে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও বলেন, "নিশ্চিন্তে থাক। এটুকু ভরসা আমার প্রতি রাখতে পারো। তোমরা কেন ভিজবে ? দুই ঘণ্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিজছি। আমার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, আইবি প্রধান ....আমরা সবাই অপেক্ষা করছি। আমরা সকলকে ছাতা দিয়েছি এই কারণে, যাতে না ভেজো। তোমাদের বসার জন্য পাশে ব্যবস্থা করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও।"

সেইসময় কেন তাঁরা লাইভ স্ট্রিমিংয়ের কথা বলেছেন তা বোঝাতে চান জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনরত তাঁদের সহযোদ্ধাদের কাছেও যাতে বিষয়টি পৌঁছয় তারজন্যই এমন দাবি জানিয়েছেন তাঁরা। তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, "তাঁরা তো তোমাদের বিশ্বাস করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল ১৫ জন। তোমরা এসেছ ৪০ জন। একজন লোকের বাড়িতে তোমরা বলো, ৪০ জনের কি বসার জায়গা থাকতে পারে ? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসেছ। আমি তোমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি। প্লিজ এসো তোমরা। যদি মিটিং করতে ইচ্ছা না করে তোমরা একটু চা খেয়ে যাও। দরকার হলে তোমরা যারা ভিজেছ, আমার কাছে কাপড়-জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি...তোমরা ভিজ না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। তোমরা আমার সঙ্গে কথা বলবে বলেছিলে বলেই আমার ডাকা। দেখো, আজ কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল। সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা ছিল না। আমরাও লিখিনি। তোমরাও লেখোনি। সেদিন তোমরা লিখেছিল। তা সত্ত্বেও, তোমরা তো বুঝবে। এখানে একটা নিরাপত্তার ব্যাপার আছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget