এক্সপ্লোর

RG Kar Case: অভয়ার ৩৩-তম জন্মদিনে পথে নামল অভয়া মঞ্চ, শহরে মশাল মিছিল শুরু

RG Kar Case Protest Rally On Abhya Birth Day: অভয়ার ৩৩-তম জন্মদিনে ন্যায়বিচারের দাবিতে ফের পথে নামল অভয়া মঞ্চ।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: অভয়ার ৩৩-তম জন্মদিনে ন্যায়বিচারের দাবিতে ফের পথে নামল অভয়া মঞ্চ। অভয়ার বাড়ির সামনে থেকে একটি মিছিল শুরু হয়েছে, যা নাটাগড় থেকে সোদপুর অবধি মশাল মিছিল হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন, স্ক্রুটিনিতে আরও ৭দিন, ১৪ ফেব্রুয়ারি নয় চূড়ান্ত তালিকা, কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

আজকে অভয়ার জন্মদিন। অভয়া যদি বেঁচে থাকতেন, তাহলে ৩৩ বছরে পা দিতেন অভয়া। এই দিনটাকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং অভয়া মঞ্চ, তাঁরা এই দিনটাকে তাঁদের মত করে পালন করলেন। ছিলেন অভয়ার মা-বাবা, পরিবার। প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভা ভোটের আগে চাঞ্চল্য়কর দাবি করেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, ওঁর প্রস্তাবে আমরা স্বীকৃতি দিইনি বলে হয়তো এখন অতটা...শুভেন্দু অধিকারীর একটা প্রস্তাবে। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা বলেন, আমাদের সবাই ভোটে দাঁড়াতে বলেছে। এমনকী তৃণমূলও বলেছে ভোটে দাঁড়ান। ২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল একটা রাজ্য়ের ভিতকে, নাড়িয়ে দিয়েছিল পুলিশ-প্রশাসনকে। সরকারকে! শেষ অবধি কলকাতা পুলিশের তদন্তেই কার্যত সায় দিয়েছে সিবিআই!

কেন্দ্রীয় এজেন্সিও দাবি করে, দোষী একমাত্র সঞ্জয় রায়ই। তার আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। যদিও, এমনটা একেবারেই মানে রাজি নন নিহত চিকিৎসকের পরিবার। সামনেই বিধানসভা ভোট। তার আগে ভয়ঙ্কর দাবি করেন, নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা  বলেছিলেন, আগের মতো সেরকম যোগাযোগ নেই। শুভেন্দু অধিকারী। মনে হয় না, আমাদের ভুলে গেছেন। শুভেন্দু অধিকারীর একটা প্রস্তাবে...প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব আমরা অস্বীকার করেছি। সেই জন্য়ই হয়তো উনি আর আমাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করতে চান না। এখানেই শেষ নয়... বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আরও মারাত্মক দাবি করেছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, উনি শুধু নয়, আজকে বিজেপির কেউই, আমরা বিজেপি পার্টি অফিসে গিয়ে ১ ঘণ্টা বসেছিলাম। আমাদের ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়। ১ ঘণ্টা বসে থেকে আমরা চলে এসেছি। সল্টলেক অফিসে গেছিলাম। ডেকেছিলেন, কল রেকর্ড আমার কাছে আছে। বিজেপির একজন নেতা। তিনি ফোন করে আমাদের বললেন, পার্টি অফিসে আছি। আপনি আসুন দেখা করব। 
 
চাঞ্চল্য়কর দাবি করেন নিহত তরুণী চিকিৎসকের মা-ও। আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা বলেন,প্রস্তাব আমাদের সব... এমনকী তৃণমূলও বলেছে ভোটে দাঁড়ান। প্রথমে টাকা অফার করেছিল। তারপরে ভোটে দাঁড়াতে বলেছিল। বিজেপিও ভোটে দাঁড়াতে বলেছিল। সিপিএমও... আমাদের সবাই ভোটে দাঁড়াতে বলেছে।" মেয়ে আর কোনওদিন ফিরবে না। রহস্য়ের কি কোনওদিন কিনারা হবে?নিঃসঙ্গ-বিধ্বস্ত মা-বাবা তাও জানেন না!

 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget