এক্সপ্লোর

RG Kar Case: আগামী রবিবার ফের রাত দখলের ডাক, পরদিনই RG কর কাণ্ডে 'সুপ্রিম' শুনানি..

Again Reclaim The Night on RG Kar Case: আর জি করকাণ্ডে ৮ সেপ্টেম্বর রাত দখলের ডাক দিলেন ১৪ অগাস্টের কর্মসূচির আহ্বায়করা...

কলকাতা: ৯ সেপ্টেম্বর, সোমবার আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি। আগের দিন, ৮ সেপ্টেম্বর, রবিবার ফের রাত দখলের ডাক। 'শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর'। ৮ সেপ্টেম্বর রাত দখলের ডাক দিলেন ১৪ অগাস্টের কর্মসূচির আহ্বায়করা। বাংলার সব গানের ব্যান্ড, ব্যক্তিশিল্পীরা নিজ নিজ এলাকায় সারা রাত গান গাইবেন, আবেদন আহ্বায়কদের।


RG Kar Case: আগামী রবিবার ফের রাত দখলের ডাক, পরদিনই RG কর কাণ্ডে 'সুপ্রিম' শুনানি..

ভোর দখলের ডাক অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার। ৯ সেপ্টেম্বর ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি। এদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কার ফেরাতে চেয়ে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সচিবকে চিঠি দিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত। পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফেরাতে চেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক ও অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্দা।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা বাংলা। ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য। সম্প্রতি উত্তরপাড়ার অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছিলেন,আচ্ছা ধরুন যাঁরা বলছেন,' এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? ' এরপরেই সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী।

আরও পড়ুন, RG কর কাণ্ডে মুখ খুললেন নির্যাতিতার বাবা, 'আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, এত প্রেশার ক্রিয়েট করা হয় যে..'

মঞ্চ ও পর্দার পরিচিত মুখ সুপ্রিয় দত্ত। ২০২১ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি তাঁকে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কারে সম্মানিত করে। সেই পুরস্কার ফেরাতে চেয়ে সোমবারই পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সচিবকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে সুপ্রিয় দত্ত লিখেছেন, 'আমার বন্ধু বর্তমানে শাসকের প্রতিনিধি কাঞ্চন মল্লিকের কথায় বুঝলাম, শাসক আসলে পুরস্কার এবং সম্মানের বিনিময়ে মোসায়েব খরিদ করে। শাসক চায় একদল অমেরুদণ্ডী চাটুকারের ব্যাটেলিয়ন। কাঞ্চনবাবুর এই বিবৃতি আসলে সরকারেরই ঘোষিত আদেশনামা - হয় সত্য নয় 'সম্মান'। এমতাবস্থায় আমি সত্যের পথই বেছে নিলাম।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget