এক্সপ্লোর

RG Kar Case : RG কর কাণ্ডে মুখ খুললেন নির্যাতিতার বাবা, 'আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, এত প্রেশার ক্রিয়েট করা হয় যে..'

Victims Father On RG Kar Case: RG কর কাণ্ডে মুখ খুললেন নির্যাতিতার বাবা, পুলিশের বিরুদ্ধে এনেছেন বিস্ফোরক অভিযোগ

কলকাতা: RG কর কাণ্ডে মুখ খুললেন নির্যাতিতার বাবা। তিনি এদিন জানিয়েছেন, 'আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, এত প্রেশার ক্রিয়েট করা হয়।'এখানেই শেষ নয়, পুলিশের বিরুদ্ধে এনেছেন বিস্ফোরক অভিযোগ।

এদিন নির্যাতিতার বাবা বলেন, 'যখন আমার মেয়ের মৃতদেহ আমার ঘরে শায়িত ছিল। তখন ডিসি নর্থ, আমাদের ঘরের একটা গলিতে ঢুকে, ঘরে ভিতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। ডিসি সেন্ট্রাল ইন্দ্রানী মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যে কথা বলছেন।.. এই জন্য আমাদের মনে প্রশ্ন উঠছে। এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ না প্রশাসন নাকি হাসপাতাল কর্তৃপক্ষ ? 

প্রশ্ন ১, আমরা এখন জানতে পারছি, পুলিশ (আরজিকর আউট পোস্ট) ১০ টা ১০ মিনিটে আমার মেয়ের এই পরিণতির খবর পায়। কিন্তু তারপরেও কিন্তু ওরা আমার মেয়ের কোনও শারীরিক পরীক্ষা করেনি। যেটা তাঁদের প্রথম কাজ ছিল, সেটা কিন্তু তাঁরা করেনি। প্রশ্ন ২,  ১১ টায় আমাদের জানানো হয়, আমাদের মেয়ে আত্মহত্যা করেছে। তাঁরা কোনও মেডিক্যাল টেস্ট করল না, আগেই তাঁরা বলে দিল আত্মহত্যা করেছে।'এদিন পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়, আমরা বুঝতে পারিনি যে কেন মৃতদেহকে হাসপাতাল থেকে বের করার এত কী তাড়া ছিল প্রশাসনের ? আমরা তো মৃতদেহ বের করার সময় অনেকবার বলেছিলাম প্রশাসনকে, যে আমাদের সময় দিন। কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি।'

পুলিশের বিরুদ্ধে মেয়ের দেহ হাইজ্যাকের অভিযোগ পরিবারের। বলেন, 'মেডিক্যাল টেস্টের আগেই কীভাবে আত্মহত্যার তত্ত্ব? আমাদের ধাক্কা দিয়ে ফেলে মৃতদেহ নিয়ে চলে যায় পুলিশ। দেহ দেখতে বাধা, বারবার প্রিন্সিপালের ঘরে যেতে বলে পুলিশ'। 'কেন মেয়ের দেহ সৎকারে এত তাড়াহুড়ো করেছিল পুলিশ? হাসপাতালে ডেকে সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল পুলিশ। আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলাম, অভিযোগ পরিবারের। 'পুলিশ-প্রশাসনের এত অতিসক্রিয়তা, এত মিথ্যেচার কেন?', পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে শিউরে ওঠার মতো অভিযোগ পরিবারের। 

আরও পড়ুন, যতদিন বিচার না পাই, আন্দোলন চালিয়ে যান - রাস্তায় যাঁরা নেমেছেন তাঁদের অনুরোধ নির্যাতিতার পরিবারের

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget