এক্সপ্লোর

RG Kar Case: সিজিও কমপ্লেক্সে দেখানো হল জুতো, পুলিশের বিরুদ্ধে স্লোগানও, সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা

Sandip Ghosh: সন্দীপকে ফের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে CBI.

কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আরও দু'জন গ্রেফতার। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার রাতে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. তাঁদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগ। আর সেই নিয়ে রবিবার সকালে উত্তেজনা ছড়াল সিজিও কমপ্লেক্সে। (RG Kar Case)

সন্দীপকে ফের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে CBI. আদালতে তোলা হবে অভিজিৎকেও। তার আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য আজ বিআর সিংহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই মতো সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে বের করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিজিও কমপ্লেক্সে অভিজিৎকে দেখে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। কলকাতা পুলিশের বিরুদ্ধে ওঠে স্লোগান। অভিজিৎকে জুতোও দেখানো হয়। (Sandip Ghosh) প্রেসিডেন্সি জেল থেকে বের করে নিয়ে গিয়ে আদালতে তোলা হবে সন্দীপকে।

CBI সূত্রে জানা গিয়েছে, সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮ (তথ্য-প্রমাণ লোপাট), ১৯৯ (সরকারি কর্মী হয়ে আইন অমান্য), ৬১ (২) (ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে, আদালতে তাঁদের ভূমিকার সমালোচনা করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে টালা থানার পুলিশকে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয়েছিল। ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে প্রথমে জানান, তাঁদের মেয়ে অসুস্থ। পরে বলা হয়, সুইসাইড করেছেন। ঘটনা যেখানে ঘটেছে, সেটা হাসপাতাল। আধিকারিকরা সবাই চিকিৎসক। তাই সলিসিটর জেনারেল প্রশ্ন তোলেন, কোনটা অজ্ঞান, কোনটা সুইসাইড আর কোনটা খুন সেটা দেখেই বোঝা সম্ভব চিকিৎসকদের। তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হল? এভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য কী ছিল?

ওই দিনই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালতও।  প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন, ঘটনার পর পরই কেন কলেজ কর্তৃপক্ষ FIR করেননি? অধ্যক্ষেরই তো অবিলম্বে FIR করা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি কেন? ওই সময় অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিলেন? ইস্তফা দেওয়ার পরই কী করে অধ্যক্ষকে অন্য মেডিক্যাল কলেজে নিয়োগ করা হল?

গত ২২ অগাস্ট প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, সকাল সাড়ে ৯টায় দেহ উদ্ধার হয়। আর রাত সাড়ে ১১টায় এফআইআর দায়ের হয়। প্রায় ১৪ ঘণ্টা পরে এফআইআর দায়ের হল কেন? সলিসিটর জেনারেল সেই সময় অভিযোগ করেন যে, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে CBI-কে। অপরাধের জায়গা আগের মতো নেই। ঘটনার পাঁচ দিন পর মামলার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে ওঠে যখন, তত ক্ষণে সব বদলে গিয়েে বলে অভিযোগ করা হয়। তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি হয়েছে বলে মেনে নেয় আদালতও।  

তাই সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারিতে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, 'গ্রেফতার টালা থানার ওসি, প্রমাণিত হল প্রমাণ লোপাট করেছিল পুলিশ। চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তকে বিপথে চালনা করতে প্রত্যক্ষ ভূমিকা পুলিশের। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পরিকল্পনাতেই প্রমাণ লোপাট। ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড করা উচিত পুলিশ কমিশনারকে'। শুধু তাই নয়, সন্দীপের গ্রেফতারির খবরে হতাশা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেননি বলেও দাবি করেন তিনি। 

সেরা শিরোনাম

Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget