এক্সপ্লোর

Sandip Ghosh : সত্যি বেরিয়ে আসবে সুড়সুড় করে, এবার সন্দীপের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত

Polygraph test Of Sandip Ghosh : সন্দীপ ঘোষ-সমেত মোট ৬ জনের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল CBI। ৬ জনের মধ্যে আছেন এক সিভিক ভলান্টিয়ারও।

কলকাতা :  আজ নিয়ে পরপর ৮ দিন । সিবিআই য়ের মুখোমুখি হলেন আরজি করের প্রাক্তন  অধ্যক্ষ সন্দীপ ঘোষ । কিন্তু সত্যি জানতে আরও গভীর তদন্ত করতে চাইছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখন সত্যিটা বের করে আনতে সিবিআইয়ের মতো গোয়েন্দা সংস্থা যে সব সায়েন্টিফিক এইডের ওপর ভরসা রাখে, তার মধ্যে অন্যতম হল পলিগ্রাফ টেস্ট। যে টেস্টে অভিযুক্তের শারীরিক প্রতিক্রিয়াকে নিরীক্ষণ করে মেশিন। সেখান থেকেই পরিষ্কার হয়ে যায় , কোনটা সত্যি, কোনটা মিথ্যে। কিন্তু এক্ষেত্রে যার পলিগ্রাফ করা হচ্ছে তার অনুমতি ও আদালতের অনুমতি দরকার। 

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য় CBI যে আবেদন করেছে তা নিয়ে শুক্রবারের মধ্য়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে শিয়ালদার ACJM-কে। তবে শুধু সঞ্জয় রায় নয়, আরও পাঁচজনের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। তার মধ্যে ছিল আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের নামও। ঘটনার দিন রাতে যে চারজন চিকিৎসক পড়ুয়া ছিলেন, তাঁদেরও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য় আদালতে আবেদন করেছিল CBI । 

সেই মতো শুক্রবার শিয়ালদা কোর্ট সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিল CBI কে । আদালত জানাল, সেই সঙ্গে করা হবে মোট ৬ জনের পলিগ্রাফ পরীক্ষাও। এই বিষয়ে সম্মতি দেওয়া হল CBI কে। এই ৬ জনের মধ্যে আছেন এক সিভিক ভলান্টিয়ারও।

অন্যদিকে ,আরও বিপাকে পড়লেন সন্দীপ ঘোষ। সিবিআইকে আরজি করের যাবতীয় দুর্নীতির তদন্ত ভার দিল হাইকোর্ট। যেহেতু আরজি করের এক চিকিৎসকের মৃত্যুতে তদন্ত করছে সিবিআই, তাই এই তদন্ত তাদের দেওয়া হলো। শনিবার সকাল ১০ টার মধ্যে তদন্ত নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন  বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। 

এরই  মধ্যে আর জি কর আউটপোস্টে মোতায়েন সব পুলিশ কর্মীকে তলব করেছে CBI । সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন চিৎপুর থানার অতিরিক্ত OC।  চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনাস্থল সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন এই অতিরিক্ত OC। 

আরও পড়ুন : 

এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget