এক্সপ্লোর

Sandip Ghosh RG Kar Protest : এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই

Sandip Ghosh ED Investigation : আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ ও বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজি, কমিশন খাওয়ার অভিযোগ এনেছেন আখতার আলি।

কলকাতা : সন্দীপ ঘোষের ( Sandip Ghosh ) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলায় তদন্তভার কি ED-র হাতে যাবে? এবার কি আর্থিক তছরুপের জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে চেপে ধরবে ইডি ? তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির মামলার তদন্তভার কি যাবে ইডি-র হাতে? আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত ইডির হাতে দেওয়ার আবেদন করে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যাল কলেজেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি।

আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ED তদন্তের আর্জি জানিয়ে গত বুধবার হাইকোর্টে মামলা করেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে সেই মামলার শুনানি হতে পারে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই প্রশ্ন উঠেছে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে।

আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ ও বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজি, কমিশন খাওয়ার অভিযোগ এনেছেন আখতার আলি। আর জি করে মেডিক্যালে সন্দীপ ঘোষের জমানায় ডেপুটি সুপারের দায়িত্বে ছিলেন তিনি।  

 আগেই তিনি অভিযোগ করেছিলেন, ' সন্দীপের বিরুদ্ধে শুধু আর্থিক দুর্নীতি নয়, অনেক দুর্নীতি আছে। বায়ো মেডিক্যাল স্ক্যাম থেকে ডেডবডি স্ক্যাম  , সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আমাকে হাইকোর্টে আসতে হল এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম।'

সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা দুর্নীতি-স্বজনপোষণ-সহ বিভিন্ন অভিযোগ আজকের নয়। বছরখানেক এই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনেছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।  বায়ো মেডিক্যাল ওয়েস্ট পাচার, ছাত্রদের ফেল করানো, টেন্ডার থেকে কাটমানি খাওয়া, অর্থের বিনিময়ে বেআইনিভাবে সরকারি সম্পত্তি অন্যদের হাতে দেওয়ার মতো একাধিক অভিযোগ ওঠে তার ওপরে। এবার কি সিবিআই এর পাশাপাশি ইডিও চেপে ধরবে সন্দীপকে? কী নির্দেশ দেবে আদালত ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন :                    

সন্দীপের পলিগ্রাফ করালেই হুড়মুড়িয়ে বেরিয়ে আসবে সত্যি? কীভাবে কাজ করে প্রযুক্তি? জানালেন প্রাক্তন গোয়েন্দাকর্তা                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget