এক্সপ্লোর

Doctors Rally: মহাপঞ্চমীতে শহরের রাজপথে চিকিৎসকদের জোড়া মিছিল, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ

RG Kar News Doctors Rally: সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি মিছিলে অংশ নেন চিকিৎসক পড়ুয়ারাও। দুটি মিছিলই এদিন গিয়ে মেশে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে। 

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সৌভিক মজুমদার, কলকাতা: আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হল জোড়া মিছিল। রাস্তায় নামলেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ ও SSKM হাসপাতাল থেকে বেরিয়ে এদিন দুটি মিছিলই গিয়ে মেশে ধর্মতলার অনশনস্থলে। অন্যদিকে, বায়ো টয়লেট, চৌকির পর মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। 

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। সরকারি মেডিক্যাল কলেজ গুলিতে প্রতীকী অনশন। আর জি কর মেডিক্যালে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। একের পর এক পদক্ষেপে রাজ্য সরকারের ওপর  চাপ বাড়াচ্ছেন চিকিৎসকরা। তার মধ্যে মঙ্গলবারও রাস্তায় নামল একের পর এক প্রতিবাদ মিছিল। 

মায়ের বোধনের আগের দিন, মেয়ের বিচারের দাবিতে জোড়া মিছিলের সাক্ষী থাকল তিলোত্তমা। উৎসব নয়, পঞ্চমীর রাজপথের দখল নিল কাতারে কাতারে প্রতিবাদীর ভিড়। পঞ্চমীর বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে, কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর কারণ দেখিয়ে, মিছিলের আবেদন খারিজ করে দেয় পুলি।                                  

এই পরিস্থিতিতে মিছিলের রুট পরিবর্তন করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকের গেট থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। কিন্তু, রাস্তা আটকে মিছিল না করতে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে পুলিশ।শর্ত মেনেই রাস্তার একপাশ দিয়ে শুরু হয় মিছিল। 

আরও পড়ুন, 'ভবিষ্যতে আর সরকারি চাকরিও পাওয়া যাবে না', চিকিৎসকদের 'গণ ইস্তফা' নিয়ে কড়া বার্তা নবান্নর?

 
এদিকে SSKM থেকে ধর্মতলার উদ্দেশে আরেকটি মিছিল বের করেন সেখানকার চিকিৎসক-অধ্যাপকরা। সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি মিছিলে অংশ নেন চিকিৎসক পড়ুয়ারাও। দুটি মিছিলই এদিন গিয়ে মেশে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে। 

বায়ো টয়লেট, চৌকির পর মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের অভিযোগ, অনশনস্থলে জলের গাড়ি আনতে বাধা দেয় পুলিশ। পরে ডেকার্স লেনের সামনে থেকে নিয়ে আসা হয় জলের গাড়িটি। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget