এক্সপ্লোর

Doctors Protest: 'ভবিষ্যতে আর সরকারি চাকরিও পাওয়া যাবে না', চিকিৎসকদের 'গণ ইস্তফা' নিয়ে কড়া বার্তা নবান্নর?

RG Kar Doctors Protest: 'গণইস্তফা প্রসঙ্গে নবান্নের তরফে বলা হয়েছে, 'গণইস্তফা দিলে পদত্যাগ করা হয় না। আলাদা আলাদাভাবে নির্দিষ্ট জায়গায় ইস্তফা দিতে হয়।'

কলকাতা: রাজ্য সরকারের ওপর আরও চাপ বাড়িয়ে এবার গণইস্তফার পথে হাঁটতে শুরু করলেন সিনিয়র ডাক্তাররা। আজ আর জি কর মেডিক্যাল কলেজে গণইস্তফা দিলেন প্রায় ৫০ জন সিনিয়র ডাক্তার। গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন মেডিক্য়াল কলেজ এবং SSKM-এর চিকিৎসকরাও। যদিও নবান্নের এক শীর্ষকর্তার দাবি গণইস্তফা দিলে পদত্যাগ করা হয় না। আলাদা আলাদাভাবে নির্দিষ্ট জায়গায় ইস্তফা দিতে হয়। 

গণইস্তফা প্রসঙ্গে নবান্নের তরফে বলা হয়েছে, 'গণইস্তফা দিলে পদত্যাগ করা হয় না। আলাদা আলাদাভাবে নির্দিষ্ট জায়গায় ইস্তফা দিতে হয়।  ইস্তফা যতক্ষণ না পর্যন্ত সরকার গ্রহণ করছে ততক্ষণ তাঁদের কাজ চালিয়ে যেতে হবে। যদি ইস্তফা গৃহীত হয়, তাহলে তাঁরা সরকারি সুযোগসুবিধা পাবেন না এবং ভবিষ্যতে আর সরকারি চাকরিও পাবেন না।' 

গণ ইস্তফার পাশাপাশি এদিন জুনিয়রদের আন্দোলনের পাশে দাঁড়াতে প্রতীকী অনশনে বসেন সিনিয়ররা ডাক্তাররা। চিকিৎসকদের কথায়, প্রত্যেকদিন ১২ ঘণ্টা করে অনশনে বসব। নাইট করে পরের দিন ছুটি পাই। গণ ইস্তফার কথা জানিয়ে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে চিঠি চিকিৎসক-অধ্যাপকদের। যদিও নবান্নের তরফে বলা হয়েছে, 'চিকিৎসকদের গণইস্তফা নিয়ে কোনও আলোচনা হয়নি। চিকিৎসকদের গণইস্তফার কোনও চিঠিও আসেনি'। 

আরও পড়ুন, ষষ্ঠীর সকালে রোদের ঝলক না কি ঝেঁপে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার দুর্গাপুজোর পঞ্চমীর দিন সেই অনশন ৬০ ঘণ্টা পেরিয়ে গেছে। রাজ্য সরকার এখনও সাড়া না দেওয়ায়, এবার অনশনরত জুনিয়রদের পাশে দাঁড়িয়ে ENT বিভাগ, আর জি কর মেডিক্যালের  চিকিৎসক-অধ্যাপক দেবব্রত দাস বলেন, 'গণইস্তফা দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা নয়। কাজ আমরা করব। এই অচলাবস্থায় আমরা এরকমভাবে হাসপাতাল খালি রেখে যাব না। কিন্তু একইসঙ্গে আমাদের এই গণইস্তফা দেওয়ার অর্থ হল প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা অন্তত এসে যাঁরা আন্দোলন করছে, যাঁরা অনশনরত তাঁদের সঙ্গে একটু আলাপ আলোচনায় বসুন।'                                     

 

প্রসঙ্গত, রাজ্য সরকারকে কার্যত ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন মেডিক্যাল কলেজ এবং SSKM-এর চিকিৎসকরাও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget