এক্সপ্লোর

Bankura News: শুধু পায়ের ছাপ নয়, এবার বারো মাইলের জঙ্গলে দেখা মিলল বাঘের ! বুকধুকপুক রানীবাঁধ ব্লকের বাসিন্দাদের

Bankura Tiger Fear : গ্রামের অদূরে দেখা মিলল বাঘের, আতঙ্কে কাঁটা গোটা রানীবাঁধ ব্লক

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বারো মাইলের জঙ্গলে ফের দেখা মিলল বাঘের,  আতঙ্কে কাঁটা গোটা রানীবাঁধ ব্লক। ফের বারো মাইলের জঙ্গলে দেখা মিলল বাঘের। গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের মহাদেবসিনান গ্রামের অদূরে জঙ্গলে বাঘটিকে দেখতে পান স্থানীয়রা। এর পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে  সকাল থেকে আর জঙ্গলমুখো হননি স্থানীয় মহাদেবসিনান গ্রামের মানুষ। 

বাঘের আতঙ্ক যেনও পিছু ছাড়ছে না বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দাদের। গত ৪ দিন ধরে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণরায়। গতকাল ভোরে রানীবাঁধ ব্লকের বারো মাইলের জঙ্গলে সুতানের কাছে বাঘের দেখা পান স্থানীয় এক ব্যক্তি। সেই ঘটনার পর গতকাল সন্ধ্যায় ফের বাঘের দেখা মেলে বারো মাইল জঙ্গলের মহাদেবসিনান গ্রামের কাছে।

প্রত্যক্ষদর্শীর দাবি, গ্রামের অদূরে একটি সবজীর জমিতে কাজ করার সময় আচমকাই জঙ্গলের দিক থেকে বাঘের ডাক শুনে সেদিকে নজর ঘোরাতেই বাঘটিকে দেখতে পান স্থানীয় এক মহিলা। মহিলা গ্রামে ফিরে ঘটনার কথা জানাতেই লাঠিসোঁটা নিয়ে জঙ্গলের দিকে ছুটে যান স্থানীয়রা। কিন্তু ততক্ষণে জঙ্গলে গা ঢাকা দিয়েছে বাঘ।

এদিকে গ্রাম লাগোয়া জঙ্গলে মহিলার বাঘ দেখার ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে আজ আর জঙ্গলমুখো হননি মহাদেবসিনান গ্রামের মানুষ। গ্রামটি চারিদিক থেকে জঙ্গলে ঘেরা থাকায় গ্রাম থেকে বাইরে যাতায়াত করার ক্ষেত্রেও রীতিমত সমস্যায় পড়ছেন গ্রামের মানুষ।

সম্প্রতি বাঘের পায়ের ছাপ মিলেছিল সারেঙ্গা ব্লকের পড়্যাশোল এলাকায়, বাঘ কী তবে সারেঙ্গা বা লালগড়মুখী  উত্তর খুঁজছে বন দফতর ?  বাঘের পায়ের ছাপ মিলেছিল বাঁকুড়ার বারিকুলের বাগডুবি ও লাগোয়া ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোড় জঙ্গলে। বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। আর এতেই নতুন করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবির জঙ্গলের পর পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় বন দফতরের একাংশ মনে করছে বাঘ এবার সারেঙ্গা বা লালগড়ের উদ্যেশ্যে এগিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন, স্কুল চলাকালীন মাইক বাজিয়ে নৃত্য পরিবেশন ! দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে মুখে কুলুপ প্রধানের

বছর পাঁচেক আগে লালগড় এলাকায় ঢুকে পড়া এক বাঘের মর্মান্তিক মৃত্যু হয়েছিল স্থানীয়দের হাতে। এবার কী সেই লালগড়ের দিকেই এগিয়ে চলেছে বাঘ?  কাঁকড়াঝোড় ও বারিকুলের বাগডুবি জঙ্গলের পর   পি মোড় রেঞ্জের পড়্যাশোল এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছিল না বন দফতর। বন দফতরের একাংশের মতে যে এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে। সেই এলাকা থেকে জঙ্গলপথে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় লালগড়ে। স্বাভাবিকভাবেই স্থানীয় জঙ্গলগুলিতে নজরদারি বৃদ্ধি করেছে বনদফতর। 

সেরা শিরোনাম

Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget