এক্সপ্লোর

Suvendu Adhikari: 'RG কর আন্দোলনের অপমৃত্যু', নাম না করে আন্দোলনকারীদেরই নিশানা শুভেন্দুর

Suvendu On Justice For RG Kar Movement: মোদির বাংলা সফরের আগে জোর নিশানা মুখ্যমন্ত্রীকে, কী বললেন শুভেন্দু ?

কলকাতা: 'আর জি কর আন্দোলনের অপমৃত্যু', নাম না করে আন্দোলনকারীদেরই নিশানা শুভেন্দুর। তিনি বলেন, 'আন্দোলন ছিল অভয়াকে বিচার পাইয়ে দেওয়া। আপনার সেই আন্দোলনের দিক পরিবর্তন করে দিলেন। স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট ভাঙার দাবি তুললেন। এটা জনগণের দাবি নয়, এটা আপনাদের পেশার দাবি। যাঁর বিরুদ্ধে আন্দোলন তিনি এখনও নিজের জায়গায় অনড়। তিনি মাথা নত করেননি, আপনারা তাঁর বাড়িতে আলোচনা করতে চেলে গেলেন। অরাজনৈতিক তকমা দিতে প্রধান বিরোধী দলকেই আন্দোলনে ঢুকতে দেওয়া হয়নি। এই সব করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়', আক্রমণ শুভেন্দু অধিকারীর। 

আরও পড়ুন, 'পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারেনি..', শিয়ালদায় দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বেকসুর খালাসের নির্দেশ

সম্প্রতি আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের আইনজীবীও নিহত চিকিৎসকের মা-বাবার  'ক্রাইম সিনে' যাওয়ার আবেদনের বিরোধিতা করেন। তখন পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার? কী হয়েছিল বুঝতে আমরা ঘটনাস্থলের টপোগ্রাফি জানতে চাই। আমরা সেমিনার রুমে প্রবেশ করতে চাই না। ক্রাইম সিনের কাছেও যেতে চাই না। অভিযোগকারী তাঁর মেয়েকে হারিয়েছেন। তদন্তে গাফিলতি না থাকলে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের হাত থেকে এই মামলা CBI-কে দিত না। 

সিবিআইয়ের আইনজীবী পার্থ সারথি দত্ত জানান, এ বিষয়ে তাঁদের কোনও আপত্তি নেই। আর জি কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের বাবা বলেন, রাজ্য সরকার এবং CBI একসাথে প্যাক্ট হয়ে গেছে। দশ মাস ধরে CBI কিছু করেনি। সেন্ট্রাল ফরেন যে রিপোর্টগুলো এসেছে সেটাও ভালো করে পড়েনি। ক্রাইম সিন সম্পর্কে cfsl যে প্রশ্নগুলো তুলেছে, সেটাই দেখতে যাবার দরকার আমাদের। সিবিআই কিছু করবে না যা করার আমাদেরকেই করতে হবে। সিবিআই কে আমরা আদালতেই বুঝে নেব। আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, আদালত অনুমতি দিলে নিহত চিকিৎসকের মা-বাবাকে ক্রাইম সিনে নিয়ে যেতে তাঁদের কোনও আপত্তি নেই। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget