এক্সপ্লোর

RG Kar Case : 'আজও জানতে পারলাম না...', বিধানসভায় শুভেন্দুর সঙ্গে দেখা করে ডুকরে উঠলেন নির্যাতিতার মা

সন্তানহারা মায়ের প্রশ্ন, আমার মেয়েটা কী এমন অপরাধ করেছিল, কেন ওকে এমন নির্মমভাবে মারা হল ?

কলকাতা :  রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন । উত্তর পাননি। চিঠি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। একবার সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন তাঁরা। এখনও দেখা হয়নি। যদিও এরই মধ্যে শাহ কলকাতায় এসেছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। তবে তাঁর দলের লোকেরা যে যোগাযোগ রাখছেন, আগেও জানিয়েছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। এবার তাঁরা এলেন বিধানসভায়। নিয়ে এলেন কাউন্সিলর সজল ঘোষ।

বিধানসভায় পৌঁছেই সজল ঘোষের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দেখা করতে যান তাঁরা সেখানে ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করাও। এদিন বিজেপির প্রায় ৫০ জন বিধায়ক উপস্থিত ছিলেন। সেখানে সকলের সঙ্গেই সাক্ষাৎ হয় তাঁদের। নিজেদের অসহায়তার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার বাবা ও মা। বারবার তাঁরা প্রশ্ন তোলেন , কেন এমন নৃশংস ভাবে হত্যা করা হল কাঁদের মেয়েকে, আজও সেই উত্তর পেলেন না। 

সিবিআই তদন্তের উপর আস্থা রাখলেও তাঁদের মনে এখন শুধুই আঁধার। সকলের কাছেই সন্তানহারা মায়ের প্রশ্ন, আমার মেয়েটা কী এমন অপরাধ করেছিল, কেন ওকে এমন নির্মমভাবে মারা হল ? চোখের জল মুছিয়ে দিয়ে বিরোধী দলনেতা পাশে থাকার আশ্বাস দেন। শুভেন্দু অধিকারী জানান, এই সাক্ষাতের মধ্যে কোথাও রাজনীতি নেই। তিলোত্তমার মা-বাবা এসেছিলেন, আন্দোলনে তাঁদের পাশে থাকার আর্জি নিয়ে। পথে নেমে আন্দোলন যেন স্তব্ধ না হয়ে যায়, সেই আবেদন রাখতে। বিধানসভার সামনে দাঁড়িয়ে মৃতা তরুণী চিকিৎসকের মা ডুকরে ওঠেন,' আজও জানতে পারলাম না সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে কী হয়েছিল'  । সূত্রের খবর, বিজেপির তরফ থেকেও আশ্বাস মিলেছে। তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। নির্যাতিতার পরিবারের পাশে থাকবে বিজেপি।  

অক্টোবর মাসে, নিহত চিকিৎসকের মা-বাবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেও, তাঁদের সঙ্গে দেখা করেননি অমিত শাহ। বিজেপি সূত্রে দাবি করা হয়, তিনি যদি দেখা করতেন, এবং ঘটনাচক্রে তার পরই যদি, সিবিআই তদন্তে তৎপরতা আরও বাড়ে, তাতে তৃণমূল, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলার সুযোগ পেয়ে যাবে।  

আরও পড়ুন, বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে কড়া বার্তা রাম মন্দিরের প্রধান পুরোহিতের! পাকিস্তানের সঙ্গে তুলনা 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Humayun Kabir: হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ, তারপরেই ফেসবুক ভিডিও করে পদ ছাড়লেন AJUP নেতা
হুমায়ুন কবীরের সঙ্গে সাক্ষাৎ, তারপরেই ফেসবুক ভিডিও করে পদ ছাড়লেন AJUP নেতা
Dilip Ghosh: 'আমাদের চিন্তা, কেউ ওনাকেও না ডিম খাওয়ায়', 'হাউজ অ্যারেস্ট'- এর দাবি মমতার, পাল্টা জবাব দিলীপের
'আমাদের চিন্তা, কেউ ওনাকেও না ডিম খাওয়ায়', 'হাউজ অ্যারেস্ট'- এর দাবি মমতার, পাল্টা জবাব দিলীপের
West Bengal News Live : রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
Sayani Ghosh: মুখ্যমন্ত্রীর সঙ্গে 'কথা বললেন' সায়নী ঘোষ, বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করায় ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ
মুখ্যমন্ত্রীর সঙ্গে 'কথা বললেন' সায়নী ঘোষ, বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করায় ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ

ভিডিও

Baruipur Incident। বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনের ঘটনায় গ্রেফতার আরও ১, আটক আরও ৩ অভিযুক্তকে
Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget