এক্সপ্লোর

Supreme Court on RG Kar Case: 'শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ চলবে না', RG কর কাণ্ডে রাজ্যকে সাবধান করল সুপ্রিম কোর্ট

RG Kar Doctor Death Case: কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় পরিস্থিতি।

নয়াদিল্লি: আর জি কর কাণ্ডে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। শহর কলকাতাতেও লাগাতার প্রতিবাদ, মিছিল চলছে। সেই প্রতিবাদ ঠেকাতে গিয়ে কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধছে আন্দোলনকারীদের। সেই নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ আন্দোলনের উপর জোর-জবরদস্তি চালাতে পারে না রাজ্য সরকার। (Supreme Court on RG Kar Case) বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, সেই মতোই পরিস্থিতি সামাল দিতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় পরিস্থিতি। সেই মামলায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সেই মামলার শুনানি চলাকালীন প্রতিবাদ ও মিছিলের প্রসঙ্গ ওঠে। তাতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয়। চিকিৎসক হোন বা সুশীল নাগরিক সমাজ, কারও উপর রাষ্ট্র জোর-জবরদস্তি করতে পারে না।" (RG Kar Doctor Death Case)

প্রধান বিচারপতি আরও বলেন, "শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ না করে, সংবেদনশীল হয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। এই মুহূর্তে গোটা দেশে আবেগঘন।" আইনজীবী কপিল সিবল এদিন আদালতে জানান, সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া মারফত প্রচুর ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ছে। রাজ্য শুধুমাত্র তার বিরুদ্ধেই পদক্ষেপ করছে। 

আর জি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট থেকে মামলা তাদের হাতে উঠেছে। আগামী বৃহস্পতিবারের মধ্য়ে সিবিআই-কে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকারকেও রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আর জি করে ওই রাতে বহিরাগতরা ঢুকে ভাঙচুর চালাল কী করে, সেই নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। 

এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি চলছিল। ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ মেডিক্যাল কনসালট্যান্টস দি ঘল্গো (FAMCI), দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ কিছু সংগঠন এই মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করে আবেদন জানিয়েছিল। চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিয়েও আদালতের হস্তক্ষেপ চায় তারা। সেই মতো এদিন টাস্ক ফোর্স গঠন করেছে আদালত। টাস্ক ফোর্সের সুপারিশ মতো রাজ্যগুলিকে পদক্ষেপ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: RG Kar Case Hearing: RG কর কাণ্ডের জের, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তায় জোর, টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget