এক্সপ্লোর

RG Kar Case Hearing: RG কর কাণ্ডের জের, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তায় জোর, টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট

Supreme Court: সুপ্রিম কোর্টের ওই টাস্ক ফোর্সে নেতৃত্ব দেবেন ভারতীয় নৌবাহিনীর চিকিৎসা পরিষেবা বিভাগের ডিরেক্টর জেনারেল, অ্যাডমিরাল আরতি সরিন।

নয়াদিল্লি: আর জি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। সেই নিয়ে শুনানি চলাকালীন ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি খতিয়ে দেখার পাশাপাশি, কী কী পদক্ষেপ করা উচিত, সেই নিয়ে নিজেদের মতামত জানাবে ওই টাস্ক ফোর্স। একাধিক চিকিৎসক রয়েছেন ওই টাস্ক ফোর্সে। (RG Kar Case Hearing)

কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সেই নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি শুরু হয়, তাতেই সর্বভারতীয় ক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার জন্য জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়। (Supreme Court)

সুপ্রিম কোর্টের ওই টাস্ক ফোর্সে নেতৃত্ব দেবেন ভারতীয় নৌবাহিনীর চিকিৎসা পরিষেবা বিভাগের ডিরেক্টর জেনারেল, অ্যাডমিরাল আরতি সরিন। এ ছাড়াও টাস্ক ফোর্সে রয়েছেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডি নাগেশ্বর রেড্ডি, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস়-এর ডিরেক্টর এম শ্রীনিবাস, বেঙ্গালুরুর NIMHANS-এর প্রতিমা মূর্তি, জোধপুর AIIMS-এর গোবর্ধন দত্ত পুরি, দিল্লির গঙ্গারাম হাসপাতালের এস রাওয়ত, এশিয়া পেসিফিক পিডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি-ক উপাচার্য তথা অধ্য়াপিকা অনিতা সাক্সেনা,  জেজে গ্রুপ হাসপাতালের পল্লবী সাপলে এবং গুরুগ্রামের পারস হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারপার্সন পদ্মা শ্রীবাস্তব।

আরও পড়ুন: RG Kar Case: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুন, হাইকোর্ট থেকে মামলা গেল সুপ্রিম কোর্টে

শুনানি চলাকালীন এদিন প্রধান বিচারপতি জানান, চিকিৎসকদের নিয়ে গঠিত ওই টাস্ক ফোর্স নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত জানাবেন, কী কী পদক্ষেপ করা যেতে পারে, তার সুপারিশ করবেন, যা গোটা দেশে কার্যকর করা হবে। টাইমলাইন ধরে, কোথায় কী করা যেতে পারে, তাও জানাতে পারে টাস্ক ফোর্স। প্রধান বিচারপতি বলেন, "গোটা দেশের চিকিৎসকদের জানাতে চাই, আপনাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই আমরা রয়েছি, এই মুহূর্তে যাকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে।"

আগামী তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে ওই টাস্ক ফোর্সকে। চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে আগামী দুই মাসের মধ্যে। সেই মতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত হাসপাতালকে পদক্ষেপ করতে হবে। কত সংখ্যক নিরাপত্তারক্ষী নিযুক্ত করতে হবে, প্রবেশপথে ব্যাগেজ স্ক্রিনিং, চিকিৎসকদের বিশ্রামের ঘর, হাসপাতাল জুড়ে সিসিটিভি, রোগীদের অনুযোগ সামাল দেওয়ার জন্য প্রশিক্ষণ, হাসপাতাল চত্বরে পুলিশ পোস্ট এবং যৌন হেনস্থা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে টাস্ক ফোর্সের নির্দেশানুসারে চলতে হবে হাসপাতালগুলিকে। সেই মতো এক মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে হলফনামা জমা দিতে হেব আদালতে।

সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তার দিকটি বার বার আলোচনায় উঠে এলেও, আজ পর্যন্ত রাজ্য বা জাতীয় স্তর থেকে তেমন কোনও পদক্ষেপই চোখে পড়েনি। সুপ্রিম কোর্টেও আজ বিষয়টি ওঠে। প্রধান বিচারপতিকে জানানো হয়, চিকিৎসকদের বিশ্রামের জায়গা নেই, ন্যূনতম পরিচ্ছন্নতাটুকু বজায় রাখা হয় না।  একটি মাত্র শৌচাগার মেলে হাসপাতালে। সেই শৌচাগারে যেতেও অনেকটা দূর হেঁটে যেতে হয়। অবাধ্য রোগীদের সামলাতে হয় চিকিৎসকদের।  চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। এমনকি চিকিৎকদের হিংসার শিকার হতে হয়, পিতৃতান্ত্রিক সমাজে মহিলা চিকিৎসকদের বিশেষ করে হেনস্থার শিকার হতে হয় বলে মেনে নেন প্রধান বিচারপতিও। তাই তিনি বলেন, "আর একটা ধর্ষণ এবং খুনের জন্য অপেক্ষা করতে পারে না দেশ। এখনই পদক্ষেপ করতে হবে।" আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যেতে পারে, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতও জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলার শুনানি চলছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget