এক্সপ্লোর

RG Kar Update: নারকীয় কাণ্ডের দিনের ঘটনাক্রমের খোঁজ, কাদের বয়ানে কী সূত্র পেল CBI?

RG Kar Doctor Death:কতটা এগোল তদন্ত? কীসের খোঁজ করছে সিবিআই?

কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে তোলপাড় চলছে। তদন্ত শুরু করছে সিবিআই। আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষকে পরপর ৩দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিন্তু কতটা এগোল তদন্ত? কীসের খোঁজ করছে সিবিআই?

সূত্রের খবর, আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের তদন্তে সিবিআইয়ের নজরে রয়েছে ধর্ষণ-খুনের দিন হাসপাতালের ঘটনাক্রম। সূত্রের খবর, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, নিরাপত্তাকর্মী মিলিয়ে প্রায় ২০ জনের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে

১. ঘটনার দিন রাতে কী কী দেখেছিলেন তাঁরা?
২. কার, কোথায় গতিবিধি
৩. ধৃত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চেয়েছে CBI
৪. সঞ্জয় কি একাই ছিল না কি আরও কাউকে দেখা গিয়েছিল ওই দিন? যার বা যাদের ভূমিকা সন্দেহজনক ছিল?

এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। এই ঘটনার পর থেকেই বারবার নানা প্রশ্ন উঠেছে, বারবার বিরোধীরা অভিযোগ করেছে যে প্রমাণ মেটানোর কাজ হচ্ছে। হাসপাতাল ভবনের চারতলার সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ মিলেছিল। তার পাশেরই একটা অংশ ভাঙা শুরু হয়। আন্দোলনকারীরা এসে তা বন্ধ করেন। ওই ঘটনায় বহু জলঘোলা হয়েছে। কার নির্দেশে এবং কেন এত তড়িঘড়ি ওই ভবন ভাঙা হচ্ছিল সেই প্রশ্ন উঠেছে। ওই একই প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই গোয়েন্দারা। কেন ওই অংশ ভাঙা হয়েছে, ঠিক কবে কতটা কাজ হয়েছে সেসব নিয়েও হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চাইছে সিবিআই।

নজর সন্দীপের ফোন রেকর্ডে:
এর আগেও খবর মিলেছে যে আরজি করের সদ্য প্রাক্তন অধ্য়ক্ষের কল রেকর্ডে নজর দিতে চায় সিবিআই। আরও কি কোনও কোনও ব্যক্তির ফোন রেকর্ডে নজর রাখছে সিবিআই।

এরই সঙ্গে সূত্রের খবর, নিহত মহিলা চিকিৎসকের দেহের পাশ থেকে একটি ডায়েরি মিলেছিল। সেটা প্রথমে পেয়েছিল কলকাতা পুলিশ। ওই ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। কিছু পাতা ছেঁড়া রয়েছে। আবার অন্যদিকে কিছু ছেঁড়া পাতাও সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই ডায়েরির মধ্যে এমন কিছু কি আছে যেখান থেকে উত্তর মিলবে এই ধর্ষণ-খুনের মতো নারকীয় কাণ্ডের পিছনে থাকা রহস্যের?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG কর কাণ্ডের মাঝেই মালদায় হাসপাতালে আক্রান্ত ডাক্তার-নার্স, গ্রেফতার TMC নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget