এক্সপ্লোর

RG Kar Doctor death: বেলঘরিয়ায় একজোট তিন প্রধানের সমর্থকরা, ফের উঠল 'জাস্টিস ফর আর জি কর' স্লোগান

RG Kar Protest: এক মাস পেরিয়ে গেলেও এখনও মেলেনি বিচার, ফের আর জি কর কাণ্ডে ন্যায় চেয়ে পথে ইস্ট-মোহন-মহামেডানের সমর্থকেরা।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: ফের তিন প্রধানের এক স্বর, 'জাস্টিস ফর আর জি কর' (RG Kar Protest)। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে বেলঘরিয়া ক্লাব প্রতিষ্ঠান সম্বন্বয় সমিতির ডাকে প্রতিবাদে সামিল ময়দানের তিন প্রধান মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal) ও মহমেডান (Mohammedan Sporting) সমর্থকরা। 

রথতলা মোড়ে তিন প্রধানের সমর্থকেরাই একসঙ্গে মিলে কাঁধেকাঁধ মিলিয়ে জোর গলায় তুললেন আওয়াজ। প্রিয় ক্লাবের জার্সি পরে, ফ্ল্যাগ হাতে নিয়ে অগণিত সমর্থকরা শনিবার, ৭ সেপ্টেম্বর রাস্তায় নামেন। শুধু ক্লাবের সমর্থকেরা নন, বিভিন্ন মহলের কলাকুশলীরাও উপস্থিত এই প্রতিবাদ সভায়। কেউ ক্যানভাসে রং তুলির মাধ্যমে ছবি আঁকলেন, কেউ আবার গানে, নাচের মাধ্যমে প্রতিবাদে মুখর হন। সেখানে অল্প বয়সী থেকে প্রবীণ নাগরিক সকলেই একসঙ্গে ন্যায়ের দাবিতে অবিচল। 

১৮ অগাস্ট এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থেকেছিল ভারতীয় ফুটবলমহল। চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদ এবং সবুজ মেরুনকে সর্বদাই প্রতিস্পর্ধায় ব্যস্ত থাকতে দেখা যায়। তা সে মাঠে ফুটবলাররা হোক বা মাঠের বাইরে, গ্যালারিতে দুই দলের সমর্থকরা হন। কিন্তু রবিবাসরীয় এক বিকেল ঘুচিয়ে দিয়েছিল সমস্ত বিভেদ। একজোটে আর জি কর কাণ্ডে বিচারের দাবি জানিয়েছিলেন তিন প্রধানের সমর্থকরা। বাইপাসের ধারে দেখা গিয়েছিল মোহনবাগান সমর্থকের কাঁধে চেপে ইস্টবেঙ্গল সমর্থকের ন্যায়ের ডাক। যে ছবি শিরোনাম কেড়ে নিয়েছিল। তারপর বারংবার ময়দানে বিভিন্ন টুর্নামেন্টে গোল করে ফুটবলাররা হোন বা ডুরান্ড কাপের ম্যাচে টিফো নিয়ে সমর্থকরা, উঠেছে সুবিচারের ডাক।

আজ ফের একবার সেই একই ছবি ধরা পড়ল যেখানে, লাল-হলুদ, সবুজ-মেরুন, সাদা-কালোর বিভেদ নেই, রয়েছে আর জি করে নিহত 'বোন', 'মেয়ে'র জন্য সুবিচারের ডাক। এই প্রতিবাদে উপস্থিত ছিলেন চিকিৎসক নারায়ণ মুখোপাধ্যায়, 'আজ একমাস হতে চলল তাও ঘটনার বিচার হল না। সিবিআই, কলকাতা পুলিশ কেউই তো তেমন কিছু বলছে না, সবাই চুপ। কে দুর্নীতির সঙ্গে জড়িত, তা আমরা জানতে চাই না। আমাদের একটাই দাবি বিচার চাই। খুনিদের শাস্তি চাই। আর যতদিন না সুবিচার পাচ্ছি, ততদিন প্রতিবাদ চলব।'

আর জি করে জুনিয়র ডাক্তারের মৃত্যুর পর ২৯ দিন পার হয়ে গিয়েছে। বর্তমানে মামলা সিবিআইয়ের বিচারাধীন। এখনও রায় ঘোষণা হয়নি। তবে, সোমবার, ৯ সেপ্টেম্বরই সুপ্রিম কোর্ট এই ঘটনার রায় জানানো হবে। তার আগের রাত ও ভোর দখলের ডাকও দেওয়া হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বন্ধু সুয়ারেজের অবসরে বিশেষ বার্তা মেসির, আবেগঘন উরুগুয়ান তারকার উদ্দেশে কী বললেন লিও? 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget