এক্সপ্লোর

RG Kar Doctor Death:নিহত তরুণী চিকিৎসকের জন্য মহালয়ায় তর্পণ, জানালেন জুনিয়র ডাক্তাররা

Kolkata News: আর জি কর মেডিক্য়ালের নিহত তরুণী চিকিৎসকের জন্য় এবার মহালয়ায় তর্পণ করবেন জুনিয়র ডাক্তারদের একাংশ।

কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) দেড় মাস পার। দিকে দিকে জ্বলছে প্রতিবাদের আগুন। এই আবহে এবার নিহত তরুণী চিকিৎসকের জন্য মহালয়া তর্পণের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করার পর রাজভবনের বাইরে দাঁড়িয়ে জানান তাঁরা।

আর জি কর মেডিক্য়ালের নিহত তরুণী চিকিৎসকের জন্য় এবার মহালয়ায় তর্পণ করবেন জুনিয়র ডাক্তারদের একাংশ। বিচারের দাবিতে, সোমবার রাজ্য়পালের সঙ্গে দেখা করেন তাঁরা। রাষ্ট্রপতিরও হস্তক্ষেপে চেয়ে চিঠি দিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা। রাজভবন থেকে বেরিয়ে তাঁরা জানান, নিহত চিকিৎসকের জন্য় মহালয়ার দিন তর্পণ করবেন তাঁরা। শিশুমঙ্গল হাসপাতালের পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি অর্ণপ পাল বলেন, "এবারের মহালয়ায় অভয়া দিদির শান্তি কামনায় তর্পণ করব।'' 

আর জি কর কাণ্ড সামনে আসার পর থেকেই সন্দীপ ঘোষের পাশাপাশি আরও দুই চিকিৎসকের নাম উঠে আসছে, যাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাঁরা হলেন অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। দুজনেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং উত্তরবঙ্গ লবির সক্রিয় সদস্য় বলে পরিচিত। আর জি কর কাণ্ডের পর অনেকেই সাহস সঞ্চয় করে এদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।
এরমধ্য়ে অভীক দে SSKM-এর পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি।

কিন্তু নিছকই একজন পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি হওয়া সত্ত্বেও, প্রভাব খাটিয়ে কি নিজের মর্জিমাফিক চলতেন অভীক? কার প্রশ্রয়ে এত বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি? এই প্রশ্ন আরও জোরাল হয়েছে। গত ৪ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো SSKM মেডিক্য়ালের ডিন অফ স্টুডেন্টসের এই চিঠি ঘিরে। চিঠিতে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ডিন অফ স্টুডেন্টস লিখেছেন, চলতি বছরে পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেন অভীক দে। কিন্তু গত ৮ অগাস্ট থেকেই তিনি অনুপস্থিত।  তাও আবার কোনও অনুমতি না ছাড়াই কাউকে না জানিয়েই লম্বা ছুটিতে চলে যান অভীক। এমনকি SSKM-এ সার্জারি বিভাগের পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি হিসেবে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত রেজিস্ট্রেশনের ফরমালিটিও অভীক দে পূরণ করেননি বলে চিঠিতে অভিযোগ করেছেন ডিন অফ স্টুডেন্টস। ডিনের অফিস থেকে অভীক নিজের পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনির পরিচয়পত্রও নেওয়ার প্রয়োজন বোধ করেননি। গবেষণাপত্রের সিনোপসিসও জমা দেননি। ন্য়াশনাল মেডিক্য়াল কাউন্সিলের নির্দেশ সত্ত্বেও অভীক বায়োমেট্রিক হাজিরা পর্যন্ত দেননি বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Upper Primary Panel: ২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC

সেরা শিরোনাম

Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget