এক্সপ্লোর

Upper Primary Panel: ২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC

SSC: কবে প্রথম দফার কাউন্সেলিং তাও জানানো হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে। 

কলকাতা: ২৫ সেপ্টেম্বর আপার প্রাইমারির (Upper Primary) প্যানেল প্রকাশের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC। হাইকোর্টের নির্দেশে ২০১৬-র প্যানেল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। কবে প্রথম দফার কাউন্সেলিং তাও জানানো হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে। 

প্যানেল প্রকাশের সিদ্ধান্ত: অগাস্ট মাসে হাইকোর্টের নির্দেশের পরও এতদিন ২০১৬-র উচ্চপ্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। এই পরিস্থিতিতে সোমবার পথে নামেন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আর এদিনই বিজ্ঞপ্তি দিয়ে SSC জানাল ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার প্য়ানেল প্রকাশ করা হবে। হাইকোর্টের নির্দেশমতো প্রথম দফার কাউন্সেলিংয়ের তারিখও দ্রুত ঘোষণা করা হবে বলে জানাল SSC।

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ গত ২৮ অগস্ট এসএসসিকে জানিয়েছিল, এক মাসের মধ্যে ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে। এই আবহেই মেধা তালিকা প্রকাশের দাবিতে সোমবার SSC ভবন অভিযানে নামে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। তাঁরা করুণাময়ী মেট্রো স্টেশনে পৌঁছতেই আটকায় পুলিশ। কয়েকজনকে করুণাময়ীতে আটকে দিলেও বাকি চাকরিপ্রার্থীরা আচার্য সদনের সামনে অবস্থানে বসে পড়েন। চাকরিপ্রার্থীদের রাস্তা থেকে টেনে-হিঁচড়ে তোলে পুলিশ। রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান চাকরিপ্রার্থীরা। তাঁদের ধাক্কা মেরে সরায় পুলিশ। পাঁজাকোলা করে একে একে চাকরিপ্রার্থীদের রাস্তা থেকে সরিয়ে গাড়িতে তোলে পুলিশ। উত্তেজনার মাঝে অসুস্থ হয়ে পড়েন এক চাকরিপ্রার্থী। এক চাকরিপ্রার্থী বলেন, "আমরা আর থাকতে পারছি না। আমরা বাড়িতে বৃদ্ধা মাকে রেখে এখানে পড়ে আছি। আমাদের বাড়িতে আয় করার লোক নেই। আমরা এই চাকরিটার জন্য় পড়ে আছি এখানে। আমাদের মেরে ফেলে দিন। এই দিন দিন, এই দিন দিন মরার থেকে।'' আরেক চাকরি প্রার্থীর দাবি, "আমরা স্কুলে যাওয়ার দাবি রাখছি। আর পারছি না। আমরা স্কুলে যেতে চাই।''

অবশেষে এদিনই SSC বিজ্ঞপ্তি দিয়ে জানায় বুধবার মেধাতালিকা প্রকাশ করা হবে। যদিও চাকরিপ্রার্থীদের দাবি, শুধু মেধাতালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন:  Anubrata Mondal: তিহাড় জেল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল, আজই ফিরছেন কলকাতা?

সেরা শিরোনাম

West Bengal News Update: রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম
রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম
Dengue Update: চোখ রাঙাচ্ছে ডেঙ্গির ২ প্রজাতি! আক্রান্তের নিরিখে প্রথমেই মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানেই কলকাতা
চোখ রাঙাচ্ছে ডেঙ্গির ২ প্রজাতি! আক্রান্তের নিরিখে প্রথমেই মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানেই কলকাতা
Durga Puja: ৪৪ বছর ধরে ৩ কোটি ৩২ লক্ষের বেশি দুর্গা নাম লিখে রেকর্ড, ইন্ডিয়া ও এশিয়া বুক অব রেকর্ডসে শ্যামলময় পাল
৪৪ বছর ধরে ৩ কোটি ৩২ লক্ষের বেশি দুর্গা নাম লিখে রেকর্ড, ইন্ডিয়া ও এশিয়া বুক অব রেকর্ডসে শ্যামলময় পাল
Alipurduar Police: বক্সায় বাঘ ফেরার পর রাজাভাতখাওয়ায় কালচিনি পুলিশের নতুন আউট পোস্ট, ঘুচে গেল ১৪ কিলোমিটার দুর্গম পথের দূরত্ব
বক্সায় বাঘ ফেরার পর রাজাভাতখাওয়ায় কালচিনি পুলিশের নতুন আউট পোস্ট, ঘুচে গেল ১৪ কিলোমিটার দুর্গম পথের দূরত্ব

ভিডিও

SRFTI Chaos: বঙ্গীয় হিন্দু জাগরণের প্রতিবাদ ঘিরে ফের উত্তপ্ত SRFTI
SRFTI - ABGP Protest | ৭ দিনের ব্যবধানে ফের উত্তেজনা SRFTI-এর সামনে | Chok Bhanga 6ta
West Bengal Dengue News:
SRFTI News |
Badroad News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget