এক্সপ্লোর

RG Kar Case: RG কর কাণ্ডে পুলিশের প্রথম FIR-এর বয়ান ঘিরেও বিতর্ক ! 'টালা থানায় ১২ নম্বর কলমে লেখা..'

FIR Controversy On RG Kar Case: RG কর কাণ্ডে পুলিশের প্রথম FIR-এর বয়ান ঘিরেও বিতর্ক ! কী লেখা আছে ওই বয়ানে ?

কলকাতা: এবার আর জি কর কাণ্ডে পুলিশের প্রথম FIR-এর বয়ান ঘিরেও বিতর্ক। 'উইলফুল রেপ উইথ মার্ডার' অর্থাৎ 'ইচ্ছাকৃত ধর্ষণ এবং খুন'। আর জি কর মেডিক্যালের চিকিৎসককে ধর্ষণ-খুনের FIR-এ উল্লেখ। টালা থানার FIR-এ ১২ নম্বর কলমে লেখা। আইনি পরিভাষায় ইচ্ছাকৃত ধর্ষণের কোনও ব্যাখ্যা নেই। কেন FIR-এ 'উইলফুল রেপ' লিখল পুলিশ, উঠছে প্রশ্ন। এই ধরণের মামলায় তদন্তকারী আধিকারিককে সহযোগিতা করেন লালবাজারের গোয়েন্দারা। এই ক্ষেত্রে কি কলকাতা গোয়েন্দা পুলিশের সাহায্য নেওয়া হয়েছিল? উঠছে প্রশ্ন।

৯ অগাস্ট রাত ১১টা ৪৫ মিনিটে FIR করে টালা থানা। 'সকাল ১০টায় পুলিশ পৌঁছলেও কেন রাত পৌনে ১২টায় FIR। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকার পরেও কেন খুনের ধারায় FIR নয়। কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিশ', হাইকোর্টের পর প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টও।  কিন্তু প্রশাসনের হুঁশ ফিরবে কি? নাকি বার বার হবে বিলম্বে বোধোদয়? কার মদতে এমন বেপরোয়া হয়ে ওঠে সঞ্জয়রা? আর কত প্রাণ অকালে ঝরে গেলে শিক্ষা নেবে পুলিশ ও প্রশাসন? আরজি কর-কাণ্ডে ঘুরপাক খাচ্ছে এই সব প্রশ্নই।

চিকিৎসক খুনের পর বড়সড় প্রশ্নের মুখে পড়েছে আরজি করের নিরাপত্তা। কোপ পড়েছে ২ চুক্তিভিত্তিক রক্ষীর ওপর। হাসপাতাল সূত্রে খবর, চেস্ট মেডিসিন বিভাগের চারতলায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই দুই অস্থায়ী কর্মী। ২ চুক্তিভিত্তিক রক্ষীকে সাসপেন্ড করার পাশাপাশি ওই বিভাগের বাকি জায়গাগুলিতে CC ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অন্য বিভাগ থেকেও CC ক্যামেরা বসানোর আবেদন এসেছে।  

আরও পড়ুন, 'আসল দোষীদের আড়াল করার চেষ্টা..', মুক্তির পর RG Kar কাণ্ডে দাবি সায়নের

খাস মেডিক্য়াল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের পর টনক নড়েছে পুলিশের। শনিবারের পর রবিবারও পুলিশে পুলিশে ছয়লাপ RG কর হাসপাতাল চত্বর। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ ও র‍্যাফ। ইমার্জেন্সি বিভাগের সামনে গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। যেখানে বলা হয়েছে - মহিলাদের সঙ্গে অপরাধ সংগঠিত হতে পারে এরকম এলাকা চিহ্নিত করতে হবে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget