এক্সপ্লোর

RG Kar Doctor's Death: রণক্ষেত্র RG Kar, ঘুষি মেরে, চুলের মুঠি ধরে আন্দোলনকারীদের বের করল পুলিশ

RG Kar Protesters Attacked : মহিলা চিকিৎসককে 'খুনের' প্রতিবাদে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র আরজি কর, ঘুষি মেরে, চুলের মুঠি ধরে আন্দোলনকারীদের বের করে পুলিশ...

কলকাতা:  মহিলা চিকিৎসককে 'খুনের' প্রতিবাদে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র আরজি কর হাসপাতাল চত্বর। ঘুষি মেরে, চুলের মুঠি ধরে আন্দোলনকারীদের বের করে পুলিশ। 

রণক্ষেত্র RG Kar

আরজি কর হাসপাতালের সামনে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বিক্ষোভকারীদের ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের। অন্যান্য মেডিক্যাল কলেজের পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বাইরের কোনও বিক্ষোভকারীকে আর জি করে ঢুকতে বাধা পড়ুয়াদের। স্লোগান পাল্টা স্লোগান, আর জি করে তুমুল উত্তেজনা । আরজি কর ছাড়াও কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, এসএসকেএম, শিশুমঙ্গলে প্রতিবাদে চিকিৎসক, স্বাস্থকর্মীরা। আরজিকরে প্রতিবাদে নামলেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। ক্ষোভ যুক্তিসঙ্গত, তবে পরিষেবা বজায় রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর।

আর জি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের

সূত্র মারফত খবর, আর জি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সূত্র মারফত আরও খবর, 'সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়, ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বেরোয় সঞ্জয়। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক। সিসিটিভি-তে ৪ জনের গতিবিধি লক্ষ্য করা যায়। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে।

আরও পড়ুন, BJP-র প্রতিনিধিদের পত্রপাঠ ফেরালেন RG Kar-এর প্রতিবাদীরা, 'রাজনৈতিক রঙ চাই না..'

বৃহস্পতিবার রাতে 'On Call'-এ ছিলেন মহিলা চিকিৎসক

MBBS পাস করার করার পর RG কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে চেষ্ট মেডিসিন নিয়ে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন বছর একত্রিশের মহিলা চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে 'On Call'-এ ছিলেন মহিলা চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। সূত্রের খবর, এরপর জরুরি বিভাগের চারতলায় 'চেষ্ট ডিপার্টমেন্টে'র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget