এক্সপ্লোর

RG Kar Doctor's Death:BJP-র প্রতিনিধিদের পত্রপাঠ ফেরালেন RG Kar-এর প্রতিবাদীরা, 'রাজনৈতিক রঙ চাই না..'

RG Kar Doctors Protest On BJP: আরজিকরে মহিলা চিকিৎসক 'খুনে' দিকে দিকে ক্ষোভের বিস্ফোরণ কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায়, বিজেপির প্রতিনিধিদের পত্রপাঠ ফেরালেন আরজিকরের প্রতিবাদীরা

কলকাতা: আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে 'খুনের' প্রতিবাদে কলকাতা ছাড়িয়ে পৌঁছল জেলায় জেলায়। গতকালই চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি রাজ্যের ছাত্র সমাজকেও মাঠে নামতে আহ্বান জানান। এদিকে আজ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবিপি আনন্দ-কে জানিয়েছেন, 'সিবিআই তদন্তে আপত্তি নেই।'যদিও শেষ অবধি 'কোনও রাজনৈতিক রঙ চাই না', বিজেপির প্রতিনিধিদের পত্রপাঠ ফেরালেন আরজিকরের প্রতিবাদীরা।

সাংবাদিক: মেডিক্যাল কলেজের যারা এসেছে, তাঁরা বলছেন যে, তাঁদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না।আপনারা কাদেরকে আটকাচ্ছেন ?

প্রতিবাদী: আরজিকরের এক প্রতিবাদী বলেন, গোটা রাজ্য থেকেই অনেক মেডিক্যাল কলেজ থেকেই ছাত্র-ছাত্রীরা আসছেন। আমরা সবাইকে বলেছি, তোমরা সবাই আমাদের সঙ্গে লড়াইয়ে যোগ দেবে। এখন আমাদের একটা দাবি, আমাদের আন্দোলনে, কোনও পলিটিক্যাল রঙ আমরা লাগতে দিতে পারি না।

চিকিৎসক 'খুনে' দিকে দিকে ক্ষোভের বিস্ফোরণ

আরজি করের  তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদে আজ কলকাতা ও জেলায় জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। আরজি কর ছাড়াও কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, এসএসকেএম, শিশুমঙ্গলে প্রতিবাদে চিকিৎসক, স্বাস্থকর্মীরা। আরজিকরে প্রতিবাদে নামলেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। ক্ষোভ যুক্তিসঙ্গত, তবে পরিষেবা বজায় রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর।

 স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে দিল্লি AIIMS রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন

RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড়। এই ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে দিল্লি AIIMS রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। PGI চণ্ডীগড়ের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনও CBI তদন্তের দাবি জানিয়েছে।

আরও পড়ুন, আরজিকরে মহিলা চিকিৎসক 'খুনে' অভিযুক্তের ১৪ দিনের পুলিশ হেফাজত

চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা আইনের দাবি

চিঠিতে উল্লেখ, যারা ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং মহিলা চিকিৎসকদের শুধুমাত্র দিনের বেলায় ডিউটি দিতে হবে। পেডিয়াট্রিক সার্জারি অ্যাসোসিয়েশন এই ঘটনাকে নির্ভয়াকাণ্ডের থেকেও নৃশংস বলে দাবি করে মহিলা চিকিৎসকদের জন্য নিরাপদ পরিবেশের দাবি জানিয়েছে। সরব হয়েছে RSS পন্থী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিক্যাল অর্গানাইজেশন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তারা চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা আইনের দাবি তুলেছে। একই দাবি জানিয়েছে দিল্লির সফদরজং হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব;, অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব;, অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget