এক্সপ্লোর

Derby Match: 'নিরাপত্তার কারণ দেখিয়ে ডার্বি বাতিল হল, অথচ ইস্ট-মোহন প্রতিবাদ মিছিলে কীভাবে এত পুলিশ এল'? প্রশ্ন সমর্থকদের

পুলিশে পুলিশে ছয়লাপ সল্টলেক স্টেডিয়াম। সমর্থকদের দাবি, 'আজ যে পরিমাণ পুলিশ এসেছে তা দিয়ে অনায়াসেই ডার্বি করানো যেত।

কলকাতা: আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল করা হয়েছে, এমনটাই জানান হয়।  পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হলেন সমর্থকরা।                                                                                              

পুলিশে পুলিশে ছয়লাপ সল্টলেক স্টেডিয়াম। সমর্থকদের দাবি, 'আজ যে পরিমাণ পুলিশ এসেছে তা দিয়ে অনায়াসেই ডার্বি করানো যেত। অথচ প্রতিবাদ মিছিলে কীভাবে এত পুলিশ এল? এমনকী র‍্যাফ ও নামানো হল? কীভাবে সেটা সম্ভব হয়েছে? পুলিশের তৎপরতা দেখান উচিত ছিল আর জি করে। তাহলে আমাদের বোনটির এমন মৃত্যু হত না। সেটা না করে খেলার মাঠে এই কাজ করল। আমাদের প্রতিবাদ মিছিল হবেই। আজ ইস্টবেঙ্গল-মোহনবাগান সবাই এক। সবাই সবার পাশে থেকে এই লড়াই চলছে, চলবে।' 

এদিকে পুলিশের তরফে কী জানান হয়েছে?

পুলিশের তরফে বলা হয়েছে, 'ডুরান্ড ডার্বিতে অশান্তির চক্রান্ত করা হচ্ছিল। দর্শকদের মধ্যে মিশে অশান্তির ছক করা হয়েছিল। কয়েকটি অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ম্যাচ বাতিল করতে হয়। শান্তিপূর্ণ বিক্ষোভে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, অশান্তি তৈরির চেষ্টা হবে। সেই কারণে জমায়েত না করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুবভারতী চত্বরে BNSS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। কিছু সংগঠন অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে'। 

আরও পড়ুন, জল্পনাই সত্যি হল, বাতিল হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ডার্বি

ফুটবল ম্যাচ বাতিল করে এভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলন দমানো যায় না। মন্তব্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
IMD Weather Update : আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র
আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল? তথ্য ভুল দিয়ে ফেলেছেন? আপনাদের জন্যই আসতে পারে বড় সুখবর...
অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল? তথ্য ভুল দিয়ে ফেলেছেন? আপনাদের জন্যই আসতে পারে বড় সুখবর...

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget