এক্সপ্লোর

RG Kar Protest: 'নির্বোধের মতো চিকিৎসকদের মধ্যে শত্রু খুঁজছে পুলিশ', সরব চিকিৎসক অভিজিৎ চৌধুরী

RG Kar Hospital Doctors Protest: চিকিৎসকের কথায়,'নির্বোধের মতো অপ্রয়োজনীয় পদক্ষেপ। এই পরিস্থিতিতে যেভাবে পুলিশ ভয় পেয়ে, আতঙ্কিত হয়ে যেভাবে শত্রু খুঁজে বেড়াচ্ছে চিকিৎসকের মধ্যে তা নিতান্ত অপ্রয়োজনীয়।'

কলকাতা: আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে রবিবার তলবের নোটিস পাঠায় কলকাতা পুলিশ। মঙ্গলবার এই তলবের বিরুদ্ধে সুর চড়িয়ে কলকাতা মেডিক্যাল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে জড়ো হন চিকিৎসকরা। কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে নিয়ে লালবাজারের দিকে রওনা দেয় চিকিৎসকদের মিছিল। এ প্রসঙ্গে সরব হন চিকিৎসক অভিজিৎ চৌধুরী 

আন্দোলন এবং চিকিৎসকের এমন পুলিশি তলব প্রসঙ্গে তিনি বলেন, 'এই ঘটনার প্রেক্ষিতে দুটো কথা বলতে গিয়ে যেভাবে পুলিশের দমনপীড়নের পথে যাওয়া হয়েছে এবং ভীষণ অন্যায্যভাবে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া আর কোনও পথে নেই। তাই চিকিৎসকদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে আমরাও আজ পথে আছি। একটাই কথা বলব যে ভয় পেয়েছে রোবসন। নির্বোধের মতো অপ্রয়োজনীয় পদক্ষেপ। এই পরিস্থিতিতে যেভাবে পুলিশ ভয় পেয়ে, আতঙ্কিত হয়ে যেভাবে শত্রু খুঁজে বেড়াচ্ছে চিকিৎসকের মধ্যে তা নিতান্ত অপ্রয়োজনীয়। এই পরিস্থিতির সমাধান খোঁজার বদলে এটাকে আরও ঘোরালো করছে। প্রশাসনের স্বচ্ছ্ব ভাবনা মানুষের সামনে তুলে ধরা উচিত। সরকার যদি মাথা নত করে মানুষের সামনে দাঁড়াত তাহলে একটা সমাধানের পথ নিশ্চয়ই বেরত।'  


এদিন, ফিয়ার্স লেনে মিছিল আটকাতে প্রথম ব্যারিকেড তৈরি করে পুলিশ। এরপর ব্যারিকেড খুলে লালবাজারে নিয়ে যাওয়া হয় কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে। এর ১ ঘণ্টার মধ্যেই বাইরে বেরিয়ে আসেন ২ চিকিৎসক। সেখানে দাঁড়িয়েই পুলিশের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি শোনা যায় তাঁদের গলায়। কুণাল সরকার বলেন, 'আমি বা সুবর্ণ দু'জনের একজনও কেউ খুনের ঘটনায় সন্দেহভাজন নই, তাহলে আমাদের সমন দিয়ে নিয়ে যাওয়ার দরকার কী ছিল?' 

আরও পড়ুন, ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে নিজের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, বললেন নির্যাতিতার মা

এদিকে, লালবাজারে আর আসতে হবে না চিকিৎসক কুণাল সরকার, সুর্বণ গোস্বামীকে, এমনটাই জানান হয় পুলিশের তরফে। 

অন্যদিকে, লালবাজারের তলব নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের। কোনও হয়রানি করা হলে তীব্র হবে আন্দোলন, হুঁশিয়ারি চিকিৎসকদের।                              

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget