এক্সপ্লোর

RG Kar News: ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে নিজের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, বললেন নির্যাতিতার মা

RG Kar Hospital News: নির্যাতিতার বাবা বলেন, 'নিজে রাস্তায় নামছেন নির্যাতিতার বিচার চেয়ে অথচ ১৪৪ ধারা জারি করে এই আন্দোলনকে বন্ধ করারও চেষ্টা করছেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: খবর যখন পেয়েছিলেন তখন সব শেষ! হাসপাতালে পৌঁছেও মেয়ের দেহ দেখার জন্য '৩ ঘণ্টার অপেক্ষা' করতে হয়েছিল। সেই দিন থেকেই পুলিশের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে সরব হয়েছিল নির্যাতিতার পরিবার। পুলিশি তদন্তে 'আস্থা না রেখে' সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। তাঁর মেয়ের মৃত্যুর বিচারের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছিলেন চিকিৎসকরা। এরপর সেই আন্দোলন গণ জাগরণ হয়ে ওঠে। সমাজের সব মহলের আজ একটাই দাবি- 'উই ওয়ান্ট জাস্টিস'। 

তবে এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এরপর হাইকোর্টের নির্দেশে এই মামলার দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে। এর মধ্যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। সঞ্জয় রায়কেও হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। তবে এই জিজ্ঞাসাবাদ নিয়ে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার। 

নির্যাতিতার বাবা বলেন, 'নিজে রাস্তায় নামছেন নির্যাতিতার বিচার চেয়ে অথচ ১৪৪ ধারা জারি করে এই আন্দোলনকে বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কেন? এই দ্বিচারিতা কেন করছেন? তবে কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন?' 

আরও পড়ুন, 'হয়রানি করা হলে দেশজুড়ে তীব্র হবে আন্দোলন', ডাক্তারদের তলবে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠছে চিকিৎসকমহল

নির্যাতিতার মা বলেন, 'আমার মেয়ে বলেছে বাপি আমি যে ওখানে আছি সেটা জানাশোনা কাউকে বলো না। আর জি করে কী হত আপনারা এখন বুঝতে পারছেন। আমি কিছু করতে পারব না। আমাকে ফেল করিয়ে দেবে। নিশ্চয় কিছু চাপ ছিল।' 

এরপর কান্নায় গলা ধরে আসে নির্যাতিতার মায়ের। তিনি বলেন, 'যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার তাঁরা নেওয়ার আগে তাঁদের লক্ষ্মী সুরক্ষিত কি না একবার ভাববেন। রাজ্যবাসী ও দেশবাসীর কাছে এই অনুরোধ রইল।'  

এদিকে, 'আর জি কর মেডিক্যালের প্রমাণ নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', আক্রমণ বিজেপির। 'বাংলায় আইনশৃঙ্খলা নেই। মহিলা চিকিৎসককে বাঁচাতে পারেন না, দোষীদের ধরতে না পারলেও মিছিল বার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর', আক্রমণ বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়ার।                        

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget