এক্সপ্লোর

RG Kar Vandalised: 'সবাইকে দেখে আবেগপ্রবণ হয়ে করে ফেলেছি', RG Kar-এ ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক স্বীকারোক্তি ধৃতর!

RG Kar News: প্রসঙ্গত, প্রাক স্বাধীনতার রাতে আচমকা ব্যারিকেড ভেঙে শয়ে শয়ে দুষ্কৃতী ঢুকে পড়ে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

কলকাতা: স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর হাসপাতালে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা নিয়ে শোরগোল রাজ্যজুড়েই। কারা দোষী, কারা করেছে তাণ্ডব নিয়ে শাসক-বিরোধী তরজা চলছে। যা গড়িয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির এজলাসে। সেই ঘটনায় ধৃতের বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দমদম পূর্ব সিঁথির বাসিন্দা সৌমিক দাস। 

আরজি কর-এ হামলা, ভাঙচুর চালানোর কথা স্বীকার করেছেন তিনি। সৌমিক দাস বলেন, 'আমি এমনই মিছিলে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে যখন সবাই ভাঙচুর করছে, আবেগপ্রবণ হয়ে আমিও ওখানে ভাঙচুরটা করেছি। কিন্তু ওটা আমার সত্যিই অপরাধ হয়েছে, ভুল হয়েছে। ওখানে কোনও প্ররোচনা ছিল না। আমি নিজের থেকেই গিয়েছিলাম। একটা ছেলে আমার হাতে ওই রডটা তুলে দিয়েছিল। ওটা দিয়েই ভেঙেছি। ভুল করেছি।  

ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীর কাজে বাধা- সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

প্রসঙ্গত, প্রাক স্বাধীনতার রাতে আচমকা ব্যারিকেড ভেঙে শয়ে শয়ে দুষ্কৃতী ঢুকে পড়ে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশের সামনেই অবাধে চলে তাণ্ডব। জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন মেডিসিন স্টোর, HDU, ENT বিভাগ-সহ ১৮টি জায়গায় ভাঙচুর চলে।

আরও পড়ুন, 'চল সেমিনার রুমে চল', হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুমই? ভাইরাল ভিডিও


ঘটনার ২৪ঘণ্টারও অনেকটা সময় পর বৃহস্পতিবার গভীর রাতে থানায় অভিযোগ দায়ের করে আরজি কর কর্তৃপক্ষ।  সেদিনই ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ফুটেজ থেকে বেশ কয়েকজনকে চিহ্নিত করে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় কলকাতা পুলিশের তরফে। ২৪ ঘণ্টার মধ্যেই তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। 

কিন্তু তাদের অনেকেরই দাবি, ঘটনার সঙ্গে তাঁরা জড়িতই নন।                       

একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে বলতে শোনা যাচ্ছে, 'ভাঙ সব ভেঙে দে, মার। চল সেমিনার হলে চল।' এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে তবে হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুম ? তাঁদের লক্ষ্য ছিল সেমিনার রুমের প্রমাণ নষ্ট করার? এমনই অভিযোগ উঠছে।      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget