এক্সপ্লোর

RG Kar Viral Video: 'চল সেমিনার রুমে চল', হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুমই? ভাইরাল ভিডিও

RG Kar Video: এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে বলতে শোনা যাচ্ছে, 'ভাঙ সব ভেঙে দে, মার। চল সেমিনার হলে চল।'

কলকাতা: আরজি কর-এ মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুন ঘটনায় বারংবার সামনে আসছে 'সেমিনার রুম'। চারতলার সেমিনার হলেই ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। ফলে এই ঘরটিকেই পুলিশ থেকে সিবিআই সকলে 'Place Of Occurrence' হিসেবে দেখছে। সেখান থেকে প্রাপ্ত তথ্যই তদন্তের 'সম্পদ' হিসেবে বিবেচনা করে দেখা হয়। কিন্তু সেই সেমিনার রুমে 'সংস্কার' থেকে 'হামলা'র অভিযোগ উঠে আসছে বারবার। 


এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে বলতে শোনা যাচ্ছে, 'ভাঙ সব ভেঙে দে, মার। চল সেমিনার হলে চল।' এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে তবে হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুম ? তাঁদের লক্ষ্য ছিল সেমিনার রুমের প্রমাণ নষ্ট করার? এমনই অভিযোগ উঠছে। যদিও হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পরেই সেমিনার রুম সিল করে দিয়েছে সিবিআই।    

কী রয়েছে ভিডিওটিতে? 

ভিডিওয় দেখা যাচ্ছে রড, লাঠি হাতে হাসপাতালের ভিতরে তাণ্ডব চালাচ্ছে কয়েকজন যুবক। তার মধ্যেই শোনা যাচ্ছে, একজন সেমিনার হলে যাওয়ার কথা বলছেন। আর তারপরই দুষ্কৃতীরা দৌড়ে যাচ্ছে সিঁড়ির দিকে। ভাইরাল ভিডিওয় স্টিলের মোটা রড হাতে একজন যুবককে ভাঙচুর চালাতে দেখা যাচ্ছে। তাকে চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তিনি অবশ্য জানিয়েছেন, 'আমি এমনি মিছিলে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে যখন সবাই করছে, আবেগপ্রবণ হয়ে আমিও ওখানে ভাঙচুরটা করেছি। কিন্তু ওটা আমার সত্যিই অপরাধ হয়েছে, ভুল হয়েছে।' 

আরও পড়ুন, 'হাসপাতাল বন্ধ করে রোগীদের অন্যত্র ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি', আরজি কাণ্ড নিয়ে রাজ্যকে ধমক প্রধান বিচারপতির


এদিকে আর জি করে ভাঙচুর নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। এদিন প্রধান বিচারপতি বলেন, '১০০ জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে। এখানে ৭ হাজার মানুষ এল আর আপনারা জানতে পারলেন না। এটা বিশ্বাস করা কঠিন, ওই এলাকা আগে থেকেই কেন ঘিরে ফেলা হল না ? কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হল না। আমরা হাসপাতাল বন্ধ করে দিচ্ছি। রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি, সেটাই ভাল হবে, এখানে যা ঘটেছে তা আমাদের পক্ষে যন্ত্রণাদায়ক'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget