এক্সপ্লোর

Nabanna Abhijan: নবান্ন অভিযানে পুলিশকে মারধরকাণ্ডে গ্রেফতার আরও ১, ধৃত বিজেপি কর্মী মানসচন্দ্র সাহা

Nabanna Abhijan Chaos: DC SSD বিদিশা কলিতার গার্ডকে মারধরকাণ্ডে ঘটনায় এর আগে গ্রেফতার হয় এক বিজেপি নেতা। পাকড়াও করা হয় অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ ভাটপাড়ার বিজেপি নেতা চন্দন গুপ্তকে। 

আবির দত্ত, কলকাতা : RG কর-কাণ্ডের একবছরে নবান্ন অভিযানে পুলিশকে মারধরকাণ্ডে গ্রেফতার আরও ১। ধৃত বিজেপি কর্মীর নাম মানসচন্দ্র সাহা। নিউ মার্কেট থানার হাতে গ্রেফতার মানসচন্দ্র সাহা নৈহাটির বাসিন্দা। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২। DC SSD বিদিশা কলিতার গার্ডকে মারধরকাণ্ডে ঘটনায় এর আগে গ্রেফতার হয় এক বিজেপি নেতা। পাকড়াও করা হয় অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ ভাটপাড়ার বিজেপি নেতা চন্দন গুপ্তকে। 

৫৫ বছর বয়সী এই বিজেপি নেতা নৈহাটির ২ নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। তাঁকে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে তারপর গতকাল গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল কয়েকজন লোক এক পুলিশকর্মীকে রাস্তায় ফেলে মারধর করছে। যারা মারছে তাদের দলে ছিল এই বিজেপি নেতা। সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করার পরই গ্রেফতার করা হয়েছে। ধৃত বিজেপি কর্মী মানসচন্দ্র সাহা নৈহাটির পূর্ব কাঠালিয়া অঞ্চলের বাসিন্দা। 

আরজি কর কাণ্ডের এক বছর পর বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভয়ার মা-বাবা। নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। আহ্বান জানিয়েছিলেন সবাইকে। দলীয় পতাকা ছাড়া, বরং হাতে জাতীয় পতাকা নিয়েই বিজেপি কর্মী-সমর্থক-নেতা-নেত্রীরা, এই অভিযানে শামিল হয়েছিলে। আর এই প্রতিবাদ মিছিলেই পরিস্থিতি চরম বিশৃঙ্খল হয়ে যায় চোখের নিমেষে। পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। লালবাজারের তরফে প্রকাশ করা হয় ভিডিও ফুটেজ। সেখানে দেখা যায় রাস্তায় ফেলে মারা হচ্ছে পুলিশকর্মীকে। 

এই ঘটনায় গতকালই চন্দন গুপ্ত নামের এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা। এই ধৃত আবার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলে শোনা গিয়েছে বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় ২ জনের একসঙ্গে ছবিও দেখা গিয়েছে ইতিমধ্যেই। ধৃত চন্দন উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। গতকাল বেন্টিঙ্ক স্ট্রিট ও বউবাজারের সংযোগস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশকে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃতের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ অগস্ট নবান্ন অভিযানের দিন অভয়ার মা-বাবার সঙ্গে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। 

DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটে গত ৯ অগস্ট। লালবাজার এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, একদল লোক DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধর করছেন। এই দলে চন্দন গুপ্ত ছিলেন বলে দাবি করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া ২ নম্বর যে মণ্ডল, তার সেক্রেটারি এই চন্দন গুপ্ত। নবান্ন অভিযানের দিন সরাসরি পুলিশকে আক্রমণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
Madan Mitra: 'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?
'আমার উপর অত্যাচার করার হিম্মত অভিষেকের নেই', ABP আনন্দের স্টুডিওতে বসে আর কোন চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget