এক্সপ্লোর

RG Kar Lady Doctor's Murder : ' ১০-১২ হাজারের প্যাকেজ, টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হত স্টিচ করে নিতে' ! সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

RG Kar Hospital Morgue : বিস্ফোরক অভিযোগ আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক।

কলকাতা : আরজি করে মরদেহ নিয়ে দালালচক্রের মারাত্মক অভিযোগ উঠল ! প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই চলত মর্গে দালালচক্র ! চাঞ্চল্যকর অভিযোগ তুললেন হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায়। 'ময়নাতদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া, পুরোটাই চলত প্যাকেজ সিস্টেমে। দেহ প্রতি ঠিক করা ছিল অন্তত ১০ হাজার টাকার প্যাকেজ। দেহ ময়নাতদন্তের পর স্টিচ করতেও দিতে হত মোটা টাকা। টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হত স্টিচ করে নিতে। মর্গে দেহ রাখতেও নেওয়া হত হাজার হাজার টাকা।' বিস্ফোরক অভিযোগ আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক।

তাঁর অভিযোগ, "বহু অভিযোগ। যেমন- বডি আসছে... এমন বহু অভিযোগ শুনেছি, হয়তো পুলিশ নিয়ে আসছে, সেই পার্টিকে উনি প্যাকেজ করে নিতেন। পোস্ট মর্টেম করে দেব, কাঁচের গাড়িটা আমি করে দেব... এখান থেকে হয়তো দূরে কোথাও যাচ্ছেন... ভাড়া হয়তো ২ হাজার টাকা। উনি ড্রাইভারের সঙ্গে কথা বললেন ৫ হাজার টাকা। পার্টিকে বললেন...ড্রাইভারকে দিলেন ২ হাজার টাকা, উনি রাখলেন ৩ হাজার টাকা। এবার সেলাই করতে হবে, ওয়াশ করতে হবে...নানা রকমের বাহানা করে ন্যূনতম ১০ থেকে ১২ হাজার টাকা। প্যাকেজ। কাটা মৃতদেহ...যদি পার্টি না আসবে ...ভয় দেখিয়ে কাটা বডি দেখিয়েছেন। কাটা বডি দেখিয়ে বলতেন, প্রয়োজনে সেলাই করে নিতে হবে। ময়নাতদন্তের আগে...রোগীর পরিবারের ওরকম অবস্থা...তাঁরা এসে বলছেন শুধু একটু দেখব। তারজন্য টাকা নিতেন। খবর আছে আমার কাছে। তারজন্য ৫০০-১০০০, যার কাছে যেমন পান। না দিতে চাইলে তাঁকে সবার শেষে দেহ দেবেন। সে হয়তো প্রথমে এসেছে, কিন্তু সন্ধেবেলায় সবার শেষে তার বডি দেবে।"

তাঁর আরও অভিযোগ, "পিস হ্যাভেনে রাখতে গেলে টাকা লাগে। কিন্তু আমাদের তো পিস হ্যাভেনের দরকার নেই। কারণ, আমাদের এখানে সরকার এখনও পর্যন্ত যেটা মেইনটেন করে , আমি তো বলব সেরা মর্গ। পিসহ্যাভেন হার মেনে যাবে। আমাদের ৪৮ ঘণ্টা চেম্বার। পিস হ্যাভেনের মতো টাকা নিতেন। যে যেরকম পার্টি। ৫ হাজার, ৭ হাজার , ৮ হাজার, ৩ হাজার...যাকে যেরকম বধ করতে পারে। অথচ ওটা বিনামূল্যের পরিষেবা। এই টাকার ভাগ কোথায় যেত ? কে নিত এই টাকার ভাগ ? এই ধরনের যে অন্যায়গুলো করতেন, কে নিত ? ধরুন, কাটা বডি পড়ে আছে...সেদিন হয়তো ২টি ময়নাতদন্ত...পয়সা নেই..পায়নি...। ওই পার্টিকে বাধ্য করতেন ...কেউ যদি দিতে না পারতেন তাঁদের বাধ্য করতেন ...তাহলে তোমায় সেলাই করে নিতে হবে। তাঁরা ভয়ে টাকা দিতেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget