এক্সপ্লোর

RG Kar Medical Student Death Case: RG কর কাণ্ডের জের, নাইট ডিউটিতে মহিলাদের নিরাপত্তায় জোর, 'রাতের সাথী' প্রকল্প আনল রাজ্য

Raater Sathi: শনিবার সাংবাদিক বৈঠক করে আলসাপন বন্দ্যোপাধ্যায় এই আচরণ বিধার ঘোষণা করেন।

কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই পরিস্থিতিতে এবার কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তায় বিশেষ প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। 'রাতের সাথী' নামের প্রযুক্তিচালিত আচরণবিধির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল, জেলা হাসপাতাল এবং সমস্ত বেসরকারি হাসপাতালে এই নির্দেশাবলী কার্যকর করতে বলা হয়েছে। (RG Kar Medical Student Death Case)

শনিবার সাংবাদিক বৈঠক করে আলসাপন বন্দ্যোপাধ্যায় এই আচরণ বিধার ঘোষণা করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশের সিপি, স্বাস্থ্যসচিব, অর্থসচিব, এডিজি-আইনশৃঙ্খলা, সিআইডি এবং শীর্ষ আধিকারিকদের বৈঠকে এই আচরণবিধি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল, মেডিক্যাল কলেজ, হস্টেল এবং অন্য সর্বত্র মহিলারা রাতের বেলা যাতে নিরাপদে কাজ করতে পারেন, সেই জন্যই এই বিশেষ কর্মসূচি। (Raater Sathi)

রাজ্য সরকারের আচরণবিধি গুলি হল-

  • রাতের বেলা ডিউটির ক্ষেত্রে মহিলাদের জন্য পৃথক এবং চিহ্নিত রেস্টরুম ও শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে।
  • রাতের বেলা মহিলারা ডিউটি করলে, তাঁদের সঙ্গে থাকবেন মহিলা ভলান্টিয়াররা। মহিলা বান্ধব কাজের পরিবেশ তৈরি করবে পুলিশ।
  • কর্মক্ষেত্রে সেফ জোনগুলিকে চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং চলবে নজরদারি।
  • রাতের বেলা মহিলাদের জন্য বিশেষ মোবাইল ফোন অ্যাপ আনা হচ্ছে, 'রাতের সাথী', যাতে অ্যালার্ম ডিভাইস থাকবে। বাধ্যতামূলক ভাবে ওই অ্যাপ ডাউনলোড করতে হবে মহিলাদের। অ্যাপটি পুলিশের কন্ট্রোল রুম এবং থানার সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে সহজেই বিপদবার্তা পৌঁছয়।
  • আপদকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য ১০০ এবং ১১২ হেল্পলাইন নম্বরু দু'টির ব্যাপক ব্যবহার।
  • সিকিওরিটি টেক, ব্রেথ অ্যানালাইজারের ব্যবস্থা থাকতে হবে সর্বত্র। 
  • মহিলাদের নিরাপত্তা সম্পর্কে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিতে সচেতনতা অভিযান চালাতে হবে। এই সংক্রান্ত কর্মসূচি গ্রহণের জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। 
  • মহিলাদের জোড়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ। এমন ভাবে শিডিউল বানাতে হবে, যাতে জোড়ায় কাজ করতে পারেন মহিলারা। কে, কোথায় যাচ্ছেন, জানতে পারেন। টিম হিসেবে কাজ করতে পারেন। 
  • বেসরকারি সংস্থাগুলিতে এই প্রকল্পের অধীন আচরণবিধি গুলি চালু করতে হবে। 
  • নাইট ডিউটিতে পুলিশের প্যাট্রোলিং চলবে। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে সর্বত্র। 
  • কর্মী থেকে নিরাপত্তারক্ষী, প্রত্যেককে গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে। হাসপাতালে নিরাপত্তারক্ষীদের পুলিশ মোতায়েন করবে।
  • ডাক্তার থেকে কর্মী, কাজের সময় যেন ১২ ঘণ্টার বেশি না হয় কোনও পরিস্থিতিতেই। সম্ভব হলে মহিলাদের রাতের ডিউটি থেকে বিরত রাখতে হবে। 
  • নিরাপত্তারক্ষী নিয়োগে মহিলা এবং পুরুষ সমানুপাতের উপর জোর দিতে হবে। অর্থাৎ সমসংখ্যক পুরুষ এবং মহিলা নিরাপত্তারক্ষী রাখতে হবে।

আরও পড়ুন: Akhilesh Yadav: RG কর নিয়ে সমালোচনা রাহুলের, কিন্তু 'বন্ধু' অখিলেশকে পাশে পেলেন মমতা

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget