এক্সপ্লোর

RG Kar Medical Student Death: মেয়েদের নিরাপত্তায় নজরদারি, সিভিকদের নিয়ে বড় নির্দেশ, RG কর কাণ্ডের পর এল ১৫ দফার নির্দেশিকা

RG Kar Medical Student Death: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই আবহেই ১৫ দফার নির্দেশিকা জারি করেছেন কলকাতার সিপি।

কলকাতা: RG কর কাণ্ডের পর শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ১৫ দফার নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বলা হয়েছে, যে সব এলাকায় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। (RG Kar Medical Student Death)

RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই আবহেই ১৫ দফার নির্দেশিকা জারি করেছেন কলকাতার সিপি। বিশেষ ভাবে সমস্ত থানা এবং কলকাতা পুলিশের সমস্ত উইং-কে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিকে সিসি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। বিশেষ করে সরকারি হাসপাতাল, হোম, মহিলাদের হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে, যেখানে ফাঁক রয়েছে, অভাব রয়েছে নজরদারির, সেগুলি চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে পুলিশকে। (RG Kar Medical Student Death)

নির্দেশিকায় আরও বলা হয়েছে, মহিলা চিকিৎসক, স্কুল-কলেজের ছাত্রীদের সঙ্গে পুলিশের সংযোগস্থাপন করতে হবে। নইলে তথ্য পাওয়া যাবে না, তাঁরা কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না, কী প্রয়োজন তাঁদের, তা জানা যাবে না। সেগুলি জানা প্রয়োজন, তার জন্য মহিলা পুলিশের সাহায্য নিতে হবে। মহিলা পুলিশের উইনার টিম রয়েছে, তাদের সাদা পোশাকে টহল দিতে বলা হয়েছে। 

আরও পড়ুন: RG Kar Medical Student Death: 'কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, ওর দেহও দেবেন না আমাদের', RG কর কাণ্ডে মুখ খুললেন সঞ্জয়ের দিদি

RG করের ঘটনার পর শহরের নিরাপত্তা, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা, হোম, হস্টেল, হাসপাতাল-সহ বিভিন্ন ক্ষেত্রকে কড়া নজরদারির আওতায় আনতে বলা হয়েছে। অবিলম্বে বিষয়টি নিয়ে কাজ শুরু করতে বলেছেন সিপি।

এর পাশাপাশি, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ রয়েছে নির্দেশিকায়। সিপি-র নির্দেশ, সিভিক ভলান্টিয়ারদে বা কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মী পুলিশ বাহিনীতে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে, সেক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে হবে পুলিশকে। কোনও ভাবে রেয়াত করা যাবে না তাঁদের, বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না, কড়া পদক্ষেপ করতে হবে। ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ বা সিভিক কোনও গন্ডগোল করেন বা অপরাধ ঘটান অথবা আইন ভাঙেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে প্রথমেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget