এক্সপ্লোর

RG Kar Medical Student Death: 'কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, ওর দেহও দেবেন না আমাদের', RG কর কাণ্ডে মুখ খুললেন সঞ্জয়ের দিদি

Medical Student Death: এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ খুলেছেন সঞ্জয়ের দিদি, যিনি নিজেও কলকাতা পুলিশে কর্মরত।

কলকাতা: RG কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে উত্তাল রাজ্য। ছেলের অপকর্মের কথা জানতেন না বলে জানিয়েছেন অভিযুক্তের মা। এবার অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে মুখ খুললেন তাঁর নিজের দিদি। জানিয়ে দিলেন, ভাইকে একেবারেই সমর্থন করেন না তাঁরা। ভাইয়ের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। (RG Kar Medical Student Death)

এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ খুলেছেন সঞ্জয়ের দিদি, যিনি নিজেও কলকাতা পুলিশে কর্মরত। ভাইয়ের কীর্তির কথা জানতে চাইলে বলেন, "আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না, ও এসব করেছে। ও যদি এসব করে থাকে...ও মদ খেতো। আমরা কোনও সম্পর্ক রাখিনি। আমার বিয়ে হয়ে যায়, বলে দিই, তোর সঙ্গে কোনও সম্পর্ক নেই।" (Medical Student Death)

সঞ্জয়ের দিদি আরও বলেন, "ও ঘরেও থাকত না। আসত, যেত, যখন ইচ্ছে। নিজেই একদিন বলল, 'এই ঘরে আসব না, থাকব না। এর পর আমরা বোনেরাই মাকে দেখাশোনার দায়িত্ব নিলাম।" মানুষ হিসেবে কেমন সঞ্জয় জানতে চাইলে তাঁর দিদি বলেন, "কেউ যদি এমন কাজ করে, তাকে কেমন ছেলে বলবেন?"

দিদি হিসেবে নয় শুধু, পুলিশ হিসেবে ভাইয়ের ব্যাপারে কী মন্তব্য? প্রশ্নের উত্তরে সঞ্জয়ের দিদি বলেন, "ওকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন। যা ইচ্ছে করুন ওর সঙ্গে। ওর দেহ পর্যন্ত দেবেন না, অনুরোধ করলাম। এমন মানুষের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যায় না।" প্রায় আট মাস দক্ষিণ কলকাতার বাড়িতেও সঞ্জয় যাননি বলে জানা গিয়েছে।

কিন্তু সিভিল ভলান্টিয়ারের চাকরি কী করে পেলেন সঞ্জয়? তাঁর দিদি জানিয়েছেন, কেউ কিছু জানেন না। নিজের মর্জির মালিক ছিলেন সঞ্জয়। জিজ্ঞেস করলে তর্ক করতেন। কাউকে কিছু জানাতেন না। করে চাকরি পেলেন, কবে পেলেন, তাঁরা কেউ জানেন না। কলকাতা পুলিশের যে মোটর সাইকেল নিয়ে ঘোরার অভিযোগ উঠছে সঞ্জয়ের বিরুদ্ধে, ওই বাইক নিয়ে তিনি বাড়িও গিয়েছেন। কোথা থেকে এল মোটর সাইকেল, জানতে চাইলে জানান, অফিস দিয়েছে।

সঞ্জয়ের দিদি জানিয়েছেন, ভাই যে এসব ঘটিয়েছেন, কিছুই জানতেন না তাঁরা। সম্পর্ক ছেড়ে ভেঙিয়ে গিয়েছেন আগেই। কোন থানায় তিনি ছিলেন, তাও জানতেন না পরিবারের কেউ। তবে সঞ্জয়ের গ্রেফতারিতে সন্তুষ্ট নন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁদের দাবি, সঞ্জয় একা এই ঘটনা ঘটিয়েছেন বলে মানতে পারছেন না তাঁরা। তদন্ত নিয়েও প্রশ্ন রয়েছে তাঁদের মনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় যেখানে কথা দিয়েছেন, সেই অনুযায়ী সিবিআই থেকে ম্যাজিস্ট্রেট বসিয়ে তদন্ত করানো হোক।

আরও পড়ুন: RG Kar Medical Student Death: প্রশ্নের মুখে RG করের নিরাপত্তা ব্যবস্থা, সাসপেন্ড করা হল ২ নিরাপত্তারক্ষীকে, বসছে সিসি ক্যামেরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget