এক্সপ্লোর

RG Kar News: 'স্বাধীন দেশের নাগরিক হিসেবে সুরক্ষা আমার জন্মগত অধিকার', দাবি অপরাজিতা আঢ্যর

Aparajita Adhya: এদিন টালিগঞ্জের শিল্পীরা ফের পথে নামেন বিচারের দাবিতে, নারী সুরক্ষার দাবিতে। মিছিলের প্রথম সারিতে ছিলেন অপরাজিতা আঢ্য, মানসী সিন্হা, সোহাগ সেন প্রমুখরা।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar News) প্রতিবাদে চলছে আন্দোলন। সাধারণ মানুষ থেকে চিকিৎসক মহল, শিল্পী, প্রত্যেকের একটাই দাবি, 'বিচার চাই' (We Want Justice) এবং সেই সঙ্গে বারবার উঠে আসছে নারী সুরক্ষার প্রসঙ্গ। রবিবার আবারও পথে নামলেন টালিগঞ্জের কলাকুশলীরা (Tollywood Celebrities)।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে টালিগঞ্জের কলাকুশলীরা

এদিন টালিগঞ্জের শিল্পীরা ফের পথে নামেন বিচারের দাবিতে, নারী সুরক্ষার দাবিতে। মিছিলের প্রথম সারিতে ছিলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), মানসী সিন্হা, সোহাগ সেন প্রমুখরা। এবিপি আনন্দকে অভিনেত্রী অপরাজিতা আঢ্য বলেন, 'বিচারের জন্য লড়াই। সময় লাগছে ঠিকই। কিন্তু আমার মনে হয় এবার বিচার মিলতেই হবে। মানুষ এটা দেখিয়ে দিয়েছেন যে এরকমও হয়। যেভাবেই হোক বিচার চাই। বিচার আমরা চাই, এবং আমরা পরিকাঠামোগত বদল চাই। কেউ আমাদের চোখ রাঙাবে না, আমরা সুস্থভাবে বাঁচতে চাই। রাস্তাঘাটে, কাজের জায়গার কোথাও যেন আমাদের কেউ কর্তৃত্ব না ফলাতে পারে। আমরা আমাদের যোগ্যতায় চাকরি পাই। যখন প্রয়োজন পড়বে তখনই যেন সুস্থভাবে কাজ করতে পারি। একজন নাগরিক হিসেবে এটা আমার দাবি। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সুরক্ষিত থাকতে পারব, এটা তো আমার জন্মগত অধিকার। ফলে এই সুযোগ পেতে আমি বাধ্য।'

 

আরও পড়ুন: Deepika Ranveer Baby: দীপিকা-রণবীরের কোলে কন্যা সন্তান, প্রথম পোস্ট নতুন মা-বাবার, শুভেচ্ছার বন্যা

সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি গণেশ চতুর্থীর আগে নিজের হাতে গড়েছিলেন দেবতার মূর্তি। তবে এবার গণপতির আরাধনাতেও স্থান করে নিয়েছিল প্রতিবাদের ভাষা। গণেশ চতুর্থীর প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা আঢ্য লেখেন, 'বঙ্গজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন যে গণপতি, তাঁর সঙ্গে চতুর্থীর চেয়ে, হালখাতাকে মিলিয়ে ফেলতেই বেশি স্বচ্ছন্দ্য অধিকাংশ বাঙালি। হিন্দু পুরাণের সিদ্ধিদাতা যে ঠিক কোন লোকগাথার পাল্লায় পড়ে বাঙালীর একান্ত আপন স্থূলকায় ব্যবসায়িক প্রতীক হয়ে গেলেন, তার ইতিহাস সাংস্কৃতিক ভাবে দীর্ঘ ও জটিল! তবে আজ যে সময়ে দাঁড়িয়ে গণেশ চতুর্থী এসে দরজায় কড়া নাড়ল, তখন ব্যবসা শব্দটা শুনলেই গা টা ঘিনঘিনিয়ে উঠছে! শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সবকিছু নিয়ে যে ব্যবসার আসর সারা বাংলার ভাগ্যাকাশে, বারংবার মনে হচ্ছে আজ সিদ্ধিদাতাকেই প্রয়োজন! সিদ্ধি অর্থে প্রজ্ঞা, নৈতিক আদর্শ, চেতনার উন্মেষ, সিদ্ধি অর্থে কোথাও গিয়ে আজকের সময়ে সমষ্টিগত নবজাগরণ এবং আত্মবিশ্লেষণ- ও বৈকি!... হে গণপতি, শুধু ব্যবসায়িক প্রতীক নয়, তুমি ন্যায়রূপ সিদ্ধি দান করো; এই সম্পদ আজ সবচেয়ে বেশি প্রয়োজনীয়।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget