এক্সপ্লোর

RG Kar Case: RG Kar-এ ধর্ষণ না গণধর্ষণ, এখনও অবধি কী পাওয়া গিয়েছে? আজকের শুনানিতে আদালতে যা জানাল সিবিআই

CBI Investigation: ফের সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। ৩ দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে তাঁদের

প্রকাশ সিনহা, কলকাতা : RG Kar-এ তরুণী চিকিৎসককে ধর্ষণ, না গণধর্ষণ করা হয়েছে ? প্রথম থেকে এই প্রশ্ন উঠছে। যা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। এবার আদালতে এখনও পর্যন্ত কী তথ্য তাদের হাতে এসেছে তা জানাল সিবিআই। আর জি কর-কাণ্ডে এখনও পর্যন্ত গণধর্ষণের প্রমাণ মেলেনি বলে শিয়ালদা কোর্টে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 'এখনও পর্যন্ত একজনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে, গণধর্ষণের কোনও তথ্য মেলেনি' বলে জানানো হয়েছে।

আজ শুনানির সময় সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারক, আপনার কাছে এমন কোনও তথ্যপ্রমাণ রয়েছে যাতে বলা যাবে যে এই দুই জন যাঁদের গ্রেফতার করা হয়েছে অর্থাৎ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ...তাঁরা খুন ও ধর্ষণের সঙ্গে যুক্ত ? তখন সিবিআইয়ের আইনজীবী উত্তর দেন, এখন পর্যন্ত সেটা পাওয়া যায়নি। কিন্তু, তাঁরা ষড়যন্ত্র করেছেন। আজ শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবী বলেন, এখনও পর্যন্ত একজনকে পাওয়া গিয়েছে যে ধর্ষণ করেছে, কিন্তু গণধর্ষণের কোনও তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। এদিন বারবার সিবিআইয়ের আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, কেন অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে ? এই দুই জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কী ? বিচারক নির্দিষ্টভাবে প্রশ্ন করেন, তাহলে কি খুন ও ধর্ষণের সঙ্গে এদের কোনও যোগাযোগ পাওয়া যাচ্ছে ? তখন সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, এখন পর্যন্ত সরাসরি কোনও যোগ পাওয়া যাচ্ছে না। কিন্তু, এই ঘটনার পর তাঁরা ষড়যন্ত্র করেছেন। তথ্যপ্রমাণ লোপাট করেছেন। এফআইআরে দেরি করা হয়েছে। 

যা উঠে এল শীর্ষ আদালতে...

এদিকে আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। সিবিআই রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত, বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, 'ওসি গ্রেফতার হয়েছেন, তথ্যপ্রমাণ নষ্টে আর কেউ আছে কিনা, খুঁজছে সিবিআই। গোটা ঘটনা প্রকাশ্যে আনার দিকে এগোচ্ছে সিবিআই। এখনও তদন্ত অনেক বাকি, আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে। নির্যাতিতার বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুন, ওতে অনেক ক্লু আছে। সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে, বোঝাই যাচ্ছে পরিবারের উদ্বেগ যথাযথ। যদি কোনও প্রমাণ নষ্ট হয়ে থাকে, সেটাও দেখা হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করেছে কিনা, দেখছে সিবিআই।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Annapurna Yojana: আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও মেলেনি টাকা, কীভাবে পুনরায় আবেদন করবেন?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget