এক্সপ্লোর

RG Kar News : সুপ্রিম-শুনানির দিনই শহরের দিকে দিকে ইডি-তল্লাশি, হানা তৃণমূল বিধায়কের বাড়িতেও

একযোগে কলকাতায় ৬ জায়গায় অভিযান চালাল ইডি। বলতে গেলে সাঁড়াশি অভিযান।

 প্রকাশ সিনহা , কলকাতা : আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে বড়সড় জয় পেয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছে সরকার। এবার সুপ্রিম শুনানির দিনই আর জি কর-দুর্নীতি মামলায় একযোগে কলকাতায় ৬ জায়গায় অভিযান চালাল ইডি। বলতে গেলে সাঁড়াশি অভিযান। সকাল হতে না হতেই সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি শুরু করল ইডি। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আর জি কর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। 

ইডি-র আরেকটি টিম আবার বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়।  এই অঞ্চলের  রাধা নিকেতন অ্যাপার্টমেন্টে ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের ফ্ল্যাটে। সেখানে শুরু হয়েছে তল্লাশি।  

এর আগে আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালায় ED। সন্দীপ ঘোষের মা ও বাবাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়ি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। শেষ অবধি কী উঠে আসবে তদন্তে? শাস্তি পাবে অপরাধীরা? সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। 

সোমবারই কালীঘাটে জুনিয়র ডাক্তারদর সঙ্গে ৫ ঘণ্টার বৈঠকে অধিকাংশ দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী। কার্যকরী হলে তবেই কাজে ফিরবেন বলে জানান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সোমবারের ম্য়ারাথন বৈঠকের পর, আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীরা জানান, মৌখিক আশ্বাস মিলেছে, নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী জানান,  মঙ্গলবার বিকেল চারটের পরে কলকাতা পুলিশে বদল হবে। বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে। জুনিয়র চিকিৎসকদের চারটি দাবি মেনে নেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।                     

আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget