এক্সপ্লোর

RG Kar Protest: 'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা

Mamata Banerjee: দীর্ঘ মিটিংয়ের পরে আন্দোলনকারী ডাক্তারদের একাধিক দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা: আরজি কর কাণ্ডে অবশেষে আন্দোলনকারী ডাক্তারদের দাবির একাংশ মেনে নিল রাজ্য সরকার। পড়ুয়াদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাতের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা। আগামীকাল নবান্ন থেকে এই সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মেনে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন রাতের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি।' সরানো হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক, সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকে।

স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে আরজি করের ঘটনায় স্বাস্থ্য দফতর তাদের দায়িত্ব পালন করেনি। তাই সেখানেও উচ্চপদের আধিকারিকদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ জানিয়েছিল জুনিয়র ডাক্তাররা। তাঁদের ৩৮ দিনের আন্দোলনের একটি বড়সড় জয় বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল। ক্ষোভ জানানো হয়েছিল স্বাস্থ্যসচিবের বিরুদ্ধেও। এই মুহূর্তেই রাজ্যের স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করলেও। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা-অধিকর্তাকে তাঁদের পদ থেকে সরানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের প্রতি পূর্ণ সম্মান রেখে সরানো হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা। আগামীকাল বিকেল চারটের পর এই সংক্রান্ত নির্দেশের বিজ্ঞপ্তি নবান্ন থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি বন্ধ করে কাজে ফেরার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

এদিনই কলকাতা পুলিশের উচ্চপদেও রদবদল করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী ডাক্তারদের ডিসি নর্থ এবং কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল। সেই কথা শুনেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডিসি নর্থকেও সরানো হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া তিনি বলেছেন, 'আজ বিকেল ৪টার পরে আরও কিছু রদবদল আনব।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন:  'পুলিশ কমিশনার পদে বদল আনব...সরবে ডিসি নর্থও', মিটিংয়ের পর জানালেন মুখ্যমন্ত্রী

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget