এক্সপ্লোর

RG Kar News Live: আরজি কর মেডিক্যালে দুর্নীতি মামলার তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি

RG Kar Protest : সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চই শুনবে মামলা। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে সন্দীপ ঘোষ। আজ শুনানি।

Key Events
rg kar news live updates rg kar protest 6 september 2024 west bengal news updates RG Kar News Live: আরজি কর মেডিক্যালে দুর্নীতি মামলার তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি
অব্যাহত আরজি-কর কাণ্ডের প্রতিবাদ
Source : PTI

Background

কলকাতা : সোমবার আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্য়দিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের দিনও পথে নেমে প্রতিবাদে সামিল হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-পড়ুয়ারা। মিছিল করলেন মানিকতলা ESI-এর চিকিৎসক-স্বাস্থ্য়কর্মীরা।

বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্টে তা হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে মামলার শুনানির নতুন দিন জানাল সর্বোচ্চ আদালত। ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ মামলা শুনবে। ওই দিন চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। আর জি কর মেডিক্য়ালে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশকে।

এদিকে আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। পথে নেমে সেই প্রতিবাদে সামিল হচ্ছে সমস্ত স্তরের মানুষ। শিক্ষক দিবসের দিনও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হলেন শিক্ষক থেকে পড়ুয়ারা। বৃহস্পতিবার, ফের পথে নামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক-পড়ুয়া থেকে প্রাক্তনীরা। এদিন বিশ্ববিদ্য়ালয় থেকে মিছিল শুরু করেন তাঁরা। বিশ্ববিদ্য়ালয় এসে মিছিল শেষ হলে, সেখানে নাচ-গানের মাধ্য়মে প্রতিবাদ জানান পড়ুয়ারা।

বৃহস্পতিবার, সুবিচারের দাবিতে পথে নামে ESI হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা। মানিকতলা ESI হাসপাতাল থেকে মিছিল শুরু হয়। এরপর সেই মিছিল কাঁকুড়গাছি মোড় হয়ে, উল্টোডাঙা মোড়ে যাওয়ার পর মানববন্ধন করেন প্রতিবাদী চিকিৎসক এবং স্বাস্থ্য়কর্মীরা ।

শিক্ষক দিবসের দিন কলেজ স্কোয়ারের সামনে অবস্থান বিক্ষোভ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আর জি কর মেডিক্য়ালে জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান বয়কট করে অবস্থান বিক্ষোভে সামিল হন শিক্ষকরা।

অন্য়দিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে, বাগবাজারের নিবেদিতা হাউস থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত বাইক মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিল একটি সংগঠন। বৃহস্পতিবার আদালতে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

এদিন রাজ্য় সরকারের তরফে অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, সাধারণ মিছিলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বাইক মিছিলে আমাদের সম্মতি নেই। এই বক্তব্য়ে সায় দিয়েই, আবেদনকারী ওই সংগঠনকে পায়ে হেঁটে মিছিল করার অনুমতি দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

23:04 PM (IST)  •  06 Sep 2024

RG Kar Case Live Updates: আরজি কর মেডিক্যালে দুর্নীতি মামলার তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি

আরজি কর মেডিক্যালে দুর্নীতি মামলার তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি। সল্টলেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী স্বপন সাহার বাড়ি থেকে উদ্ধার গুরুত্বপূর্ণ নথি, সিল করা ট্রলি ব্যাগ। স্বপন সাহার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে, ইডি সূত্রে খবর।

22:21 PM (IST)  •  06 Sep 2024

CV Ananda Bose: 'অপরাজিতা' বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল

'অপরাজিতা' বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল। রাজ্যপালের অসন্তোষের পর ধর্ষণ-বিরোধী বিল নিয়ে টেকনিক্যাল রিপোর্ট বিধানসভার। স্পিকার ও আইনমন্ত্রীর বৈঠকের পর রাজভবনে পাঠানো হয় টেকনিক্যাল রিপোর্ট। টেকনিক্যাল রিপোর্ট পেয়ে রাষ্ট্রপতির কাছে 'অপরাজিতা' বিল পাঠালেন রাজ্যপাল। 'বিল কার্যকর হওয়া পর্যন্ত বিচারের জন্য মানুষকে অপেক্ষা করানো যাবে না, আর জি কর-কাণ্ডে দ্রুত বিচার পাইয়ে দিতে সক্রিয় ভূমিকা নিক সরকার, রাজ্যপাল এই বিলের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে সরকারকে হোমওয়ার্কের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু, রাজ্যপাল সম্মতি না দিলে রাজভবনের বাইরে ধর্নার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী', এক্স হ্যান্ডলে পোস্ট রাজভবনের মিডিয়া সেলের।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget