এক্সপ্লোর

RG Kar News: 'চাই জনগণের মতামত', এবার পথেই আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

RG Kar Doctors Protest: এ ছাড়াও, আজ বিকেল ৫টায় রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত গেয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

সন্দীপ সরকার, কলকাতা: আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। তার আগে আজ সাধারণ মানুষের মতামত জানতে পথেই আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কর্মসূচির নাম, ‘জনতার মতামত, রাজপথে আদালত‘। 

আজ জেলায় জেলায় সকাল ১০টা থেকে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ‘রাজপথের আদালত‘ খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সেখানে জনতার দরবারে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। সেই সব প্রশ্নের জবাব পেতেই নিজেদের আদালত খুলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।  

 
এ ছাড়াও, আজ বিকেল ৫টায় রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত গেয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এর পাশাপাশি, আজ মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়ারও আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।  

লালবাজারের কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিটে অস্থায়ী স্বাস্থ্য শিবির খুলেছেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। এই ক্লিনিকের পাশেই জনতার মতামত জানতে রাজপথে খোলা হয়েছে আদালত। সেখানে জুনিয়র চিকিৎসকদের ৫ দফ দাবি নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাওয়া হচ্ছে। এ ছাড়াও, আন্দোলন কোন পথে চলবে, কীভাবে বিচার মিলবে, পুলিশ-সিবিআই তদন্ত নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে, তা জানতে চাওয়া হয়েছে। 

কলকাতার পাশাপাশি, জেলাতেও অস্থায়ী স্বাস্থ্য শিবির খুলেছেন জুনিয়র চিকিৎসকরা। ক্লিনিকের পাশেই জনতার মতামত জানতে রাজপথে আদালত বসানো হয়েছে। 

আরও পড়ুন, 'রাতে মেসেজের উত্তর আসেনি, ভেবেছিলাম নিশ্চয়ই রিপ্লাই দেবে', নির্যাতিতার সঙ্গে বিশেষ বন্ধুর শেষ কথোপকথন

এদিকে আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহে আজ আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, 
‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর’। আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, তানজানিয়া, জাপান-সহ দেশে দেশে এই কর্মসূচি পালন করা হবে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget