এক্সপ্লোর

RG Kar News: তালিকায় ৩৪ নম্বরে আর জি কর মামলা, সুপ্রিম কোর্টে কখন শুরু হবে শুনানি?

Supreme Court: মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি হয়নি, আজ বুধবার এই শুনানি হওয়ার কথা।

কলকাতা: দুপুর ৩টেয় সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। সকাল ১১টায় নয়, দুপুর ৩টেয় আর জি কর মামলার শুনানি। তালিকায় ৩৪ নম্বরে আর জি কর মামলা। আজই মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা CBI-এর। কীভাবে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ? জানানোর কথা রাজ্যের। 

আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর কেটে গেছে ৮৮ দিন। এখনও সুবিচারের দাবিতে জ্বলছে মশাল। উঠছে স্লোগান। সোমবারই চার্জ গঠন হয়েছে। এবার শিয়ালদা কোর্টে শুরু হবে শুনানি। এই আবহেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি ছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি হয়নি। আজ,  বুধবার সকাল ১১টায় মামলা শোনার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের। এদিন জানা যায় দুপুর ৩টেয় শুরু হবে আর জি কর মামলার শুনানি। 

মঙ্গলবার একাধিক মামলার শুনানির ফলে অনেকটাই দেরি হয়ে যায়। এরপর রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানেও যাওয়ার ছিল প্রধান বিচারপতির। অবশেষে মঙ্গলবারের পরিবর্তে বুধবার শুনানির দিন ধার্য করা হয়। চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে গত ১৫ অক্টোবর আর জি কর-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। পরের শুনানিতে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলে আদালত। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, "পরবর্তী শুনানির দিন রাজ্য সরকার হলফনামা জমা দেবে। প্রথমত, কোন আইনে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়? দ্বিতীয়ত, কোন পদ্ধতিতে নিয়োগ করা হয়? (সিভিক ভলান্টিয়ার) নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, চতুর্থত, নিয়োগের আগে কী কী যাচাই করে দেখা হয়? পঞ্চমত, কোথায় কোথায় সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হয়? ষষ্ঠ, সিভিক ভলান্টিয়ারদের দৈনিক বা মাসিক কত বেতন দেওয়া হয়? হলফনামায় নির্দিষ্ট করে, সিভিক ভলান্টিয়ারদের কীভাবে নিয়োগ করা হয় তা দিতে হবে। এই ধরনের ভলান্টিয়ারদের সংবেদনশীল জায়গা, যেমন হাসপাতাল, স্কুল, সেখানে কাজে না লাগানো নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, তা দিতে হবে হলফনামায়।''

সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত হলফনামা দেবে রাজ্য সরকার। পাশাপাশি ধর্ষণ-খুন মামলার তদন্তের স্টেটাস রিপোর্টও জমা দেবে সিবিআই। ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তাই সম্ভবত এটাই তাঁর এজলাসে আর জি কর মামলার শেষ শুনানি। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Job Fraud Case: মেট্রো রেলে চাকরির টোপ, লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget