এক্সপ্লোর

RG Kar News: নবান্ন অভিযানে আহত অভয়ার মা, 'যা ঘটেছে আমি মর্মাহত', বললেন বারাসাতের TMC বিধায়ক চিরঞ্জিৎ

TMC MLA Chiranjeet Chakraborty On Abhaya Mother Attack: নবান্ন অভিযানে আহত অভয়ার মা, কী প্রতিক্রিয়া বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের ?

কলকাতা: আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের মা-বাবার উপর হামলার অভিযোগে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নবান্ন অভিযানে আহত অভয়ার মা, মর্মাহত বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ।

আরও পড়ুন, হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভয়ার মা, রিপোর্টে ক্ষুব্ধ অভয়ার বাবা

তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, 'কে করেছে বোঝা যাচ্ছে না। বোঝা যাক, জানা যাক, তারপরে বলা যাবে। তবে ওনাকে যাঁরা নিয়ে গেছিলেন তাঁদের আগলে রাখা উচিত ছিল। ..কে কাকে মেরেছে বলতে পারব না।আমি খুব দুঃখিত। যা ঘটেছে আমি মর্মাহত। আরেকটা কথা, আমার দিক থেকে বলতে পারি, এর কিন্তু সমাধান হতেই হবে। সিবিআই চোখ বন্ধ করে আছে, বুঝি না। কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সিবিআই কী করছে? আর জি কর কাণ্ডের সমাধান করতেই হবে', সরব তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ।

বিজেপি পরিকল্পনা করে এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অন্যদিকে নিহত চিকিৎসকের মায়ের উপর হামলার ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। গতকাল নিহত চিকিৎসকের মা  বলেন, 'আমায় মেরেছে। কপালে মেরেছে।  অনেক পুলিশ মিলে মেরেছে। রাস্তায় ফেলে মেরেছে।'কর্মস্থলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে পৃথিবী ছাড়তে হয়েছে মেয়েকে। সেই সন্তানের জন্য বিচার চাইতে গিয়ে মা-বাবাকেও আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ। মায়ের মাথায় গুরুতর চোট লাগল, ভেঙেছে শাঁখা।সন্তানের হত্যাকারীদের শাস্তি চেয়ে শনিবার পথে নেমেছিলেন আর জি কর মেডিক্যাল কলেজে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। 

একবছর পরেও মেয়ের বিচার না মেলার অভিযোগ তুলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কিছুটা পথ এগোতেই মার খেতে হয় সন্তানহারা দম্পতিকে। শনিবার থেকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন নিহত চিকিৎসকের মা। রবিবার সেই হাসপাতালে দাঁড়িয়েই ফের একবার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন নিহত চিকিৎসকের বাবা। নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, আমাকেও ধরেছিল কিন্তু আমাকে ধরে রাখতে পারেনি, আমার হাত, জামা, কাপড় দেখুন, আমার জুতোটার অবস্থা দেখুন, ছিঁড়ে ফেলেছে, যত জনসংখ্যা ছিল, তার থেকে অনেক বেশি পুলিশ ছিল, (স্ত্রীকে) মহিলা পুলিশ পাশে টেনে নিয়ে গিয়ে তারপরে মেরেছে।

কিন্তু অভয়ার মা জখম হলেন কী করে? তা নিয়ে রাজনীতি থামছে না। অভয়ার মা-বাবার উপর হামলার ঘটনায় বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছে তৃণমূল। পাল্টা পুলিশের দিকে আঙুল তুলছে বিজেপি।তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,'এতদিন ধরে ওঁরা (অভয়ার মা-বাবা) তো বহু মিটিং-মিছিলে গেছেন। তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন! কাল (শনিবার) তো আপনারা দেখেছেন, বিজেপির ওই ন্যাড়া নাড়ু, ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ার মাকে, নিজের মুখ দেখাবে বলে। একটা কোনও ছবি পাওয়া যায়নি যে, কোনও পুলিশ কোনওভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget