এক্সপ্লোর

RG Kar Case : দেহ-উদ্ধারের পর ফোনে কী বলেছিলেন সন্দীপ? বিস্ফোরক মন্তব্য করা ইন্টার্ন ডাক্তারকে আবার ডাকল CBI

RG Kar Case Update : একের পর এক বিষয়ে এবিপি আনন্দর কাছে বিস্ফোরক মন্তব্য করেন সারিফ হাসান। কে এই সারিফ ? তিনি আর জি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক ।

আবীর দত্ত, কলকাতা : আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত? নির্যাতিতা কি কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন ? কী কী ঘটনা ঘটেছিল সেদিন, যা শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেয় ? একের পর এক বিষয়ে এবিপি আনন্দর কাছে বিস্ফোরক মন্তব্য করেন সারিফ হাসান। কে এই সারিফ ? তিনি আর জি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক । তাঁর আরেকটি পরিচয় তিনি হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সহ সভাপতি। তাঁকে এর আগেও জিজ্ঞআসাবাদ করেছিল সিবিআই। আবারও ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।                      

গত ৯ অগাস্ট, যে দিন নির্যাতিতার দেহ উদ্ধার হয় হাসপাতালে, সেদিন মৃতদেহ উদ্ধারের অন্যতম প্রত্য়ক্ষদর্শী ছিলেন এই সারিফ হাসান।  আর জি কর মেডিক্য়াল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট রয়েছে, সারিফ তার সহ সভাপতি। মৃতদেহ উদ্ধারের পর সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ফোনে কথা হয়।  তাঁকে কী বলেছিলেন তৎকালীন অধ্যক্ষ, তা নিয়েও চাঞ্চল্য়কর দাবি করেছন তিনি।

সারিফ জানান, সকাল ১০ টা নাগাদ ফোন করেন সন্দীপ। জিগ্যেস করেন, তিনি কোথায় আছেন। ঘটনাস্থলে আছেন কি না। সন্দীপ বলেন, সারিফরা যেন নীচ থেকে আরও চাপ দিয়ে পুলিশকে নিয়ে যান। সেই সঙ্গে বলেন, যেন পুলিশ তাড়া দেওয়া হয়। সারিফের কথায়, 'ওদেরকে তাড়াতাড়ি যেন করতে বলি, এটাই আমাকে, এই কথাটাই আমাকে লাস্ট বলেছেন।'

সারিফ হাসান বিষ্ময় প্রকাশ করে বলেন, 'আমরা জানালাম যে, ওখানে সাড়ে ৯টার সময় যদি অফিসিয়ালি দেহটা পাওয়া যায়, তাহলে সাড়ে ৬টা বা ৫টা  থেকে ৯টা পর্যন্ত- ওই সময়টা- এটা তো কোনও ফাঁকা কলেজের বিল্ডিং না, বা কোনও একটা স্কুলের মতো ফাঁকা জায়গা না, এটা একটা হাসপাতাল। সব সময় ওখানে রোগীর বাড়ির লোকজন থেকে শুরু করে আরও অনেক লোকজন থাকে। তাহলে ৪ ঘণ্টার এই সময়টা, যে মানে অতিক্রান্ত হল,সেই সময়টায় কী, মানে কেউই জানতে পারল না, এটা কোনওভাবে কোনও দিন সম্ভব কীভাবে হয়?' 

এরকম একাধিক বিস্ফোরক কথা বলেন সারিফ । আর তারপরেই বুধবার আবার সিবিআই তাঁকে ডেকে পাঠাল। 

আরও পড়ুন :

সূর্যাস্তের পর পোস্টমর্টেম করতে চাননি টিমের সদস্য, তড়িঘড়ি করেন টালা থানার OCই! বিস্ফোরক চিঠি সামনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের
News Live : অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget