এক্সপ্লোর

RG Kar Doctor Death : সূর্যাস্তের পর পোস্টমর্টেম করতে চাননি টিমের সদস্য, তড়িঘড়ি করেন টালা থানার OCই! বিস্ফোরক চিঠি সামনে

RG Kar Doctor Death Case : নির্যাতিতার পরিবার দেহ রাখতে চাইলেও পুলিশ রাখতে দেয়নি বলেই অভিযোগ। এই প্রেক্ষিতেই সামনে এল একটি বিস্ফোরক তথ্য । 

সন্দীপ সরকার, কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার মামলায়  ময়নাতদন্তের নানা দিক নিয়ে সুপ্রিম কোর্টে ওঠে প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আদালত চাইলেও দেখাতে পারেনি রাজ্য। আর সেই ময়নাতদন্ত নিয়ে আরও একটি বিস্ফোরক তথ্য উঠে এল মঙ্গলবার।

আর জি করে চিকিৎসকের মৃত্যুর পর থেকে নানা বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তার মধ্যে অবশ্যই একটি বিষয় হল দেহের ময়নাতদন্ত ও দাহকাজ। মৃতার পরিবার শুরু থেকেই অভিযোগ করে এসেছে, তাঁদের মেয়ের দেহ সৎকার করে দেওয়ার বিষয়ে অস্বাভাবিক তাড়াহুড়ো করেছে পুলিশ। তখনই বিশেষজ্ঞদের অনেকেই প্রশ্ন তোলেন , সন্ধের পর তো ময়নাতদন্ত হওয়ারই কথা নয়। এক্ষেত্রে এভাবে তাড়াহুড়ো হল কেন ? নির্যাতিতার পরিবার দেহ রাখতে চাইলেও পুলিশ রাখতে দেয়নি বলেই অভিযোগ। এই প্রেক্ষিতেই সামনে এল একটি বিস্ফোরক তথ্য । 

আর জি কর-কাণ্ডে উঠে এল একটি নতুন তথ্য। বিস্ফোরক তথ্য সামনে আনল একটি চিঠি। নিহত চিকিৎসকের মৃতদেহের ময়নাতদন্তের কাজ করেছিল তিন সদস্যের পোস্টমর্টেম টিম। যখন দেহের পোস্টমর্টেম করার নির্দেশ পৌঁছায় তাঁদের কাছে, তখন সেই দলেরই এক  সদস্যা একটি নোটে উল্লেখ করেন, 'বিকেল চারটের পর ময়নাতদন্ত করতে হলে স্পেশাল অর্ডার লাগবে'। ফরেন্সিক বিশেষজ্ঞ রিনা দাস লেখেন, এক্ষেত্রে স্পেশাল অর্ডার না দিলে তিনি পোস্টমর্টেম করতে পারবেন না । এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি স্বাস্থ্য দফতরের পুরনো মেমোর উল্লেখও করোন। জানান, সেই অনুসারে বিকেল ৪ টের পর পোস্টমর্টেম করতে গেলে বিশেষ নির্দেশ লাগবে। 

এই  চিঠি পাওয়ার পর ময়নাতদন্ত সেইদিনই করাতে তৎপর হয়ে ওঠে পুলিশ।  আর জি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি ! তিনি লেখেন জরুরি পরিস্থিতিতে এবং কিছু বিশেষ ইস্যুতে বিকেল চারটের পর ময়নাতদন্ত করার অনুমতি দেওয়া হোক। তার ভিত্তিতেই তড়িঘড়ি সেদিনই ময়নাতদন্ত হয় ও সেদিনই সৎকার হয়ে যায়। কীসের এত তাড়াহুড়ো, তথ্য সামনে আসার পর ফের উঠছে প্রশ্ন। 

সোমবার, আর জি কর-কাণ্ডে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর নথি ঘিরে ধোঁয়াশা ধরা পড়ে সোমবার সুপ্রিম কোর্টেও। শুনানি চলাকালীন, দেহ ময়নাতদন্তে পাঠানোর চালান দেখতে চান প্রধান বিচারপতি। কিন্তু, সর্বোচ্চ আদালতে নথি দিতে পারেননি রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বল। যা দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, এই নথি না পাওয়া গেলে, বুঝতে হবে কিছু একটা হয়েছে।

আরও পড়ুন :

স্বাস্থ্যভবন অভিযানের আগে জুনিয়র ডাক্তারদের ৫ দফা দাবির সঙ্গে জুড়ে গেল আরেকটি মোক্ষম দাবি, মানবে রাজ্য?

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget