এক্সপ্লোর

RG Kar Protest: 'পুলিশ কমিশনার পদে বদল আনব...সরবে ডিসি নর্থও', মিটিংয়ের পর জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে দীর্ঘ ২ ঘণ্টা ধরে বৈঠক বল আন্দোলনকারী ডাক্তারদের

কলকাতা: দীর্ঘ টানাপড়েনের পরে প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক হল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। তারপর দীর্ঘ সময় ধরে বৈঠকের কার্যবিবরণী লেখার পরে অবশেষে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে ৬টা ৪০ মিনিট থেকে টানা ঘণ্টাদুয়েক বৈঠক হয়। তারপর প্রায় ৫ ঘণ্টা পরে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরোয় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল।

তারপরেই রাত প্রায় ১১টা বেজে ৫০ মিনিটে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, 'দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মিটিং চলেছে- ৬টা থেকে প্রক্রিয়া শুরু হয়েছে। ১২টা বাজার পাঁচ মিনিট আগে জুনিয়র ডাক্তাররা বেরিয়ে গেলেন। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ৪২ জন মিনিটসে সই করেছেন। রাজ্যের তরফে মুখ্যসচিব সই করেছেন। আমরা উভয়পক্ষ খুশি এতক্ষণ মিটিং করতে পারলাম বলে। ওরা যা বলতে চেয়েছিলেন সেটা রাখতে দিয়েছি। আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়ে করার।' 

তিনি আরো বলেন, 'ওদের ৫ দফার দাবি ছিল। প্রথমটা সিবিআই করছে। ওটা আমাদের হাতে নেই। বাকি ৪টি দাবি ছিল। ৩টি নাম দিয়েছিল- আমাদের ওদের বোঝালাম একসঙ্গে পুরো ঘর খালি করলে প্রশাসন চলবে কী করে। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু ছাত্র-ছাত্রীরা বলেছেন, ওদের বক্তব্য গুরুত্ব দিয়েছি।' তিনি জানান, 'আগামীকাল বিকেল ৪টার পরে কলকাতা পুলিশে বদল আনব, কাল বিকেল ৪টার পরে আরও কিছু রদবদল আনব, বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন, সেখানে পাঠানো হবে। আরও কিছু বদল আসবে পুলিশের কিছু পদে।' ডিসি নর্থের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ ছিল। তাঁকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর।

পৌনে ১২টার সময় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আসে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। প্রায় ৫ ঘণ্টা পর মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরোন তাঁরা। 'We Want Justice'- স্লোগান তুলতে তুলতে বাসে উঠে যান তাঁরা। এদিন বেরিয়ে বাসে ওঠার সময় এক আন্দোলনকারী জানান, কিছু দাবি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। কিছু বিষয় নিয়ে আলোচনা হয়নি।  

৫ দফা দাবি নিয়ে এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্যসচিব-সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে একাধিক দাবি রাখেন আন্দোলনকারীরা। 'সরাতে হবে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে, সরাতে হবে স্বাস্থ্য সচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে, অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে', এই দাবিগুলিই রাখা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি                                                  
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: 'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget