এক্সপ্লোর

RG Kar Protest: 'CP যদি এত দাম্ভিক হন, প্রয়োজনে সারারাত আজ আন্দোলন চলবে', এবার রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের

RG Kar News: জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 'আমরা ৪৮ ঘণ্টা ডিউটি করতে পারি। টানা রোগীদের পরিষেবা দিতে পারি। তাহলে আজকের দিনের জন্য এখানে অবস্থানও করতে পারি।'

কলকাতা: আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। এখনও কিনারা হয়নি। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাদের অভিযোগ, ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটে পুলিশের সক্রিয় ভূমিকা রয়েছে। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা। আর সেই মিছিল পুলিশি ব্যারিকেডের সামনে বাধা পেতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন। সেখান থেকেই রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের। 

জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 'আমরা ৪৮ ঘণ্টা ডিউটি করতে পারি। টানা রোগীদের পরিষেবা দিতে পারি। তাহলে আজকের দিনের জন্য এখানে অবস্থানও করতে পারি। যতক্ষণ না কমিশনার এসে কথা বলবেন আমরা ততক্ষণ থাকব। আজ সারারাত হলে সারারাতই অপেক্ষা করব। '

এদিকে, যত সময় এগোচ্ছে ততই ভিড় বাড়ছে জুনিয়র ডাক্তারদের। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে আরও ঝাঁঝ বাড়ছে প্রতিবাদের।  

আরও পড়ুন, 'প্রমিস ভেঙেছে পুলিশই', গর্জে উঠলেন জুনিয়র ডাক্তাররা, পাল্টা বার্তা দিলেন ডিসি সেন্ট্রাল

চিকিৎসকদের তরফে এদিন বলা হয়, 'আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসছিলাম। এসে দেখলাম বেন্টিঙ্ক স্ট্রিটের অনেক আগেই লোহার ব্যারিকেড দিয়ে আমাদের আঁটকে দেওয়া হল। যেন একটা ভায়োলেন্ট মবকে আটকানো হচ্ছে। এখানে ডাক্তাররা শান্তিপূর্ণভাবে নিজেদের ডেপুটেশন দিতে এসেছে। এত আগে আটকানোর কী কারণ? জানা নেই। যার কাছে ডেপুটেশন দিতে এসেছি তাঁর কাছ অবধিই যখন পৌঁছতে পারছি না, তাহলে তিনিই আমাদের কাছে আসুন। আমরা অপেক্ষায় এখানে বসে আছি। এখন উনি যদি এতই দাম্ভিক হন, যদি মনে হয় উনি আসবেন না, তাহলে আমরা এখানেই বসে থাকব।'                                                        

গানে-কবিতায়-স্লোগানে রবিবার রাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে, গোলাপ ও প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget