এক্সপ্লোর

RG Kar Protest: 'প্রমিস ভেঙেছে পুলিশই', গর্জে উঠলেন জুনিয়র ডাক্তাররা, পাল্টা বার্তা দিলেন ডিসি সেন্ট্রাল

RG Kar Doctors Protest: যদিও তাঁদের আটকাতে কার্যত দুর্গ বানিয়েছিল পুলিশ। বিশাল বিশাল গার্ডরেল থেকে কাঁদানে গ্যাসের শেল, লাঠি, প্রস্তুত ছিল সবকিছুই।

কলকাতা: সহকর্মীকে খুন ও ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথ চলে গেল জুনিয়র চিকিৎসকদের দখলে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে 'লালবাজার চলো' অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা।  প্রথমে কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছিলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা। সেখান থেকে লালবাজারের উদ্দেশে রওনা দেন তাঁরা। CP-র পদত্যাগের দাবিতে হাতে হাতে ছিল পোস্টার। 

যদিও তাঁদের আটকাতে কার্যত দুর্গ বানিয়েছিল পুলিশ। বিশাল বিশাল গার্ডরেল থেকে কাঁদানে গ্যাসের শেল, লাঠি, প্রস্তুত ছিল সবকিছুই। যদিও গার্ডরেলে বাধা পেতেই সেখানেই শান্তিপূর্ণ অবস্থানে বসে পড়েন চিকিৎসকরা।

তবে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, 'আন্দোলনকারী চিকিৎসকরা আসতেই পারেন। আমাদের কোনও অসুবিধা নেই। সবাই জানেন আমাদের কোথায় কোথায় ১৪৪ ধারা রয়েছে। ৩৫-৪০ বছর ধরে যত লালবাজার অভিযান হয়েছে এই বিবি গাঙ্গুলি স্ট্রিট কিংবা ফিয়ার্স লেনেই তা আটকানো হয়। নিয়মের বাইরে আমরা যেতে পারিনা। এখানে শান্তিপূর্ণ আন্দোলন করলে তা করতেই পারেন। আমাদের কোনও অসুবিধা নেই।'  

যদিও ডিসি সেন্ট্রালের দাবি মানতে নারাজ চিকিৎসকরা। তাঁদের তরফে বলা হয়, 'পুলিশ যে এসব বলছে কম ঘটনা আগে কোনওদিন দেখেছে বিশ্ব? কী হয়ে এসেছে সেই দোহাই দেবেন উনি? আমাদের সব মিছিল শান্তিপূর্ণ ছিল। আমাদের সঙ্গে কথা হয়েছিল বেন্টিংকের ওখান থেকে আমাদের প্রতিনিধি দল লালবাজারের মধ্যে যাবে।পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে চাওয়া হবে পদত্যাগ। সেই প্রমিস তো ভেঙেছে পুলিশই। কী অন্যায় দাবী করেছি আমরা?'  

এদিকে, জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকাতে বিশাল উঁচু লোহার দেওয়াল, শেকল দিয়ে বাঁধা। পুরো এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ। হাতে লাঠি, ঢাল, মাথায় হেলমেট, থরে থরে সাজানো টিয়ার গ্যাসে শেল। এই নজিরবিহীন ব্যবস্থা কোনও গুন্ডাদমনের জন্য নয়। যাদের জন্য তাদের হাতে লাল গোলাপ, জাতীয় পতাকা, রজনীগন্ধার মালা, প্রতীকী শিরদাঁড়া। আর মুখে একটাই স্লোগান, সিপির পদ থেকে ইস্তফা দিতেই হবে বিনীত গোয়েলকে। ধনুকভাঙা পণ নিয়ে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা। 


আর জি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ অগাস্টের পর, রবিবার ফের 'রাত দখল' হতে দেখেছে কলকাতা। যেখানে সামিল হয়েছিলেন অভিনয় জগতের সেলিব্রিটিদের একটা বড় অংশ। রাত পেরিয়ে সকাল, ফের আন্দোলনে সরগরম হল কলকাতার রাজপথ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget