এক্সপ্লোর

RG Kar Protest : অনশন জারি রেখেই বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা, কাটবে অচলাবস্থা?

কী হবে নবান্নের বৈঠকে? রাজ্য সরকার ও ডাক্তারদের মধ্যে এই টানাপোড়েন কী ঘুচবে? কাটবে অচলাবস্থা? সেদিকেই তাকিয়ে সকলে।

সত্যজিৎ বৈদ্য, সন্দীপ সরকার, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা :  ১০ দফা দাবি আদায়ে ধর্মতলায় অনশনের আজ ১৭ তম দিন। অনশন চালু রেখেই আজ মুখ্যমন্ত্রী-সাক্ষাতে যাবেন জুনিয়র ডাক্তাররা।

অনশন প্রত্যাহার করে সোমবার নবান্নে বৈঠকে বসার আহ্বান জানান মুখ্যসচিব। সেই আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা। মুখ্যসচিবকে পাল্টা ই-মেলও করেছেন জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে নিজেদের ১০ দফা দাবি ই-মেল করে মুখ্যসচিবকে জানিয়ে দেন তাঁরা। কী হবে নবান্নের বৈঠকে? রাজ্য সরকার ও ডাক্তারদের মধ্যে এই টানাপোড়েন কী ঘুচবে? কাটবে অচলাবস্থা? সেদিকেই তাকিয়ে সকলে। দাবি পূরণ না হলে আগামীকাল স্বাস্থ্য  ক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।    

শনিবার দুপুরে মুখ্যসচিবের ফোন থেকে অনশনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, 'আমার তোমাদের কাছে অনুরোধ তোমরা দয়া করে অনশনটা তুলে নাও। তারপরে তোমরা এসে আমার সঙ্গে বসতে চাইলে আমার কোনও আপত্তি নেই। আমি আমার সময় মতো ডেকে নেব।' এর কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনকারীদের কাছে মুখ্যসচিবের ইমেল আসে। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়, জুনিয়র ডাক্তারদের অনুরোধেই বৈঠকে বসতে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী। বলা হয়, আপনাদের তোলা সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তারপরও আপনাদের অনুরোধ অনুযায়ী, যদি সেগুলি নিয়ে আরও আলোচনা চান, তাহলে ২১ অক্টোবর সোমবার অনশন প্রত্যাহারের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য আপনাদের ১০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এই প্রেক্ষাপটে রবিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জেনারেল বডির মিটিংয়ে বসেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। নিজেদের মধ্যে বৈঠকের পর জুনিয়র জানিয়ে দেন, অনশন তুলে নিয়ে সোমবার নবান্নে বৈঠকের প্রস্তাব তারা মানছেন না তবে তাঁরা সোমবার বৈঠকে বসবেন। 

দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে একদিকে অনশন-আন্দোলন যেমন চলছে, আরেক দিকে জারি থাকছে প্রতিবাদ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার দিনই রাজ্যজুড়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছেন ডাক্তাররা। জেলায় জেলায় CMOH-এর দফতর ছাড়াও সল্টলেকের স্বাস্থ্য ভবন, হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের অফিস ঘেরাও করার কর্মসূচি রয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য দুর্নীতি ও থ্রেট সিন্ডিকেটের আঁতুড়ঘর বলে দাবি করে আজ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল সাফাই অভিযানের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। দুপুর ৩টেয় ডাক্তার, স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।   

 

আরও পড়ুন : লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ? 

 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget