এক্সপ্লোর

RG Kar Protest: 'RG Kar-এ তৎপরতা কোথায় ছিল?' ইস্ট-মোহন সমর্থকদের উপর লাঠিচার্জ, প্রশ্নের মুখে পুলিশ

Derby Match RG Kar Protest: এদিন ৫টায় শুরু হয় ময়দানের দুই প্রধান ক্লাবের সমর্থকদের প্রতিবাদ। স্লোগান ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস', 'জাস্টিস ফর আরজি কর'।

কলকাতা: আজ বাতিল হয়েছিল ডার্বি। এরপরই প্রতিবাদে মুখর হয় ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকরা। কর্মসূচি বাতিল না করে উল্টে ম্যাচ বাতিলের পর শুরু হয়ে গেছে ঘটি-বাঙালের যুগলবন্দি প্রতিবাদ। সেই প্রতিবাদেই পুলিশি লাঠিচার্জ ঘিরে খণ্ডযুদ্ধ পরিস্থিতি তৈরি হল রবিবার। 

এদিন ৫টায় শুরু হয় ময়দানের দুই প্রধান ক্লাবের সমর্থকদের প্রতিবাদ। স্লোগান ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস', 'জাস্টিস ফর আরজি কর'। তবে এদিন প্রতিবাদ মিছিল শুরু হতেই যুবভারতীর সামনে জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ চলে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রণক্ষেত্র হয়ে গোটা বাইপাস চত্বর। 

প্রশ্ন ওঠে পুলিশের তৎপরতা নিয়ে। সমর্থকদের তরফে বলা হয়, 'পুলিশ নেই বলে ম্যাচ বাতিল, সমর্থকদের প্রতিবাদ ঠেকাতে এত পুলিশ এল কোথা থেকে? আর জি করে হামলার রাতে এই পুলিশি তৎপরতা কোথায় ছিল?'। 

আরও পড়ুন, ডার্বি বাতিলেও রণক্ষেত্র বাইপাস, পুলিশ-ময়দানের দুই ক্লাবের সমর্থকদের সংঘর্ষ, তুমুল অশান্তি

শুধু তাই নয়, প্রতিবাদী সমর্থকরা এদিন এও প্রশ্ন তোলেন, আজ দুষ্কৃতীরা গন্ডগোল করতে পারে বলে দাবি করেছিল পুলিশ, আর জি করে দুষ্কৃতী হামলার দিন আগাম খবর ছিল না কেন?  আজকে আন্দোলনকারীদের ধরে গাড়িতে ধরছে পুলিশ, আর জি করে হামলার রাতে হামলাকারীদের থেকে লুকিয়ে ছিল কেন? প্রতিবাদীদের ওপর আজকে কঠোর মনোভাব দেখা গেল পুলিশের, সেদিন ভাঙচুরকারীদের বিরুদ্ধে সেটা দেখা যায়নি কেন'? 

আরজি কর-কাণ্ডের আবহে ডুরান্ড কাপের ডার্বি বাতিল নিয়ে বিতর্ক তুঙ্গে ছিল। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বিভিন্ন গেটে মিছিল ও আরজিকরে নিহত চিকিৎসকের জন্য বিচারের দাবিতে সরব হওয়ার পরিকল্পনা ছিল সমর্থকদের।  এরপরই বিষয়টি নিয়ে বৈঠকে বসে সেনাবাহিনী ও বিধাননগর কমিশনারেট।  স্টেডিয়ামে পর্যাপ্ত পরিমান পুলিশ দেওয়া যাবে না বলে জানায় বিধাননগর কমিশনারেট। তারপরই যৌথভাবে ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অথচ এত পুলিশ কোথা থেকে এল? এই প্রশ্নই বারংবার করছেন সমর্থকরা।                                                                 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget