এক্সপ্লোর

RG Kar Protest Derby Cancelled: ডার্বি বাতিলেও রণক্ষেত্র বাইপাস, পুলিশ-ময়দানের দুই ক্লাবের সমর্থকদের সংঘর্ষ, তুমুল অশান্তি

Derby Cancelled RG Kar Issue: লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়। 

কলকাতা: রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি বাতিলেও যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। লাঠিচার্জ করে প্রতিবাদীদের হটিয়ে দেয় পুলিশ। দুই ক্লাবের একাধিক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়। 

সমর্থকদের তরফে বলা হয়, মহিলা সমর্থকদের উপরও লাঠিচার্জ করা হয়। পুলিশের তরফে বলা হয়, সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, সেই কারণেই তাঁদের থামানোর চেষ্টা করা হয়। 

কাদাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। সমর্থকদের তরফে যদিও বলা হয়েছে, ডার্বি বাতিল হলেও তাঁরা আরজি করে চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে আজ মাঠ দখলের জন্য নামেন। সেই মতোই 'ইলিশ-চিংড়ি' এক হয়ে আজ স্লোগানও দেন তাঁরা। কাঁধে কাঁধ মিলিয়েই 'উই ওয়ান্ট জাস্টিস'-এর জন্য লড়াই করতে এদিন ৫টার সময় শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে তাঁরা।                                                                                       

আরও পড়ুন, মেয়ের খুনে জড়িত 'চেস্ট ডিপার্টমেন্ট'! আরজি করের বিরুদ্ধে এবার বড় অভিযোগ নির্যাতিতার বাবার

এদিন যুবভারতীতে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। যদিও এদিন স্লোগান উঠতেই পুলিশের ধরপাকড়ে অনেক সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হলে সেই প্রিজন ভ্যান ঘিরে ধরে চলে বিক্ষোভ। এরপর প্রিজন ভ্যান থেকে তাঁদের ছেড়েও দেওয়া হয়। তাঁদের বক্তব্য, 'লাঠিচার্জ করে কণ্ঠরোধ করা যাবে না। ডার্বির ম্যাচেও এত পুলিশ থাকে না? আজ তাহলে এত পুলিশ কেন? আমাদের প্রতিবাদকে বন্ধ করার জন্য?' তবে এখনও পর্যন্ত আটক সমর্থকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। 

 

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি হয়ে যায়।  গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল করা হয়েছে বলে জানান হয়েছিল পুলিশের তরফে। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget