এক্সপ্লোর

RG Kar Protest: দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং বিচারের দাবি, কাল ফের পথে চিকিৎসকরা

নিহত তরুণী চিকিৎসকের জন্য দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং বিচার চেয়ে কাল ফের পথে নামতে চলেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন।

কলকাতা: আগামী শনিবার আর জি কর কাণ্ডের (RG Kar Protest) তিন মাস। তার আগে কাল ফের পথে চিকিৎসকরা। অভয়া মঞ্চের তরফে সন্ধেয় জ্বালাও আলো দ্রোহের আলো। ৯ তারিখ জনতার চার্জশিট কর্মসূচি।                             

কাল ফের পথে চিকিৎসকরা: ৯ নভেম্বর আর জি কর কাণ্ডের তিন মাস পূর্ণ হতে চলেছে। তার আগে, নিহত তরুণী চিকিৎসকের জন্য দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং বিচার চেয়ে কাল ফের পথে নামতে চলেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। অভয়া মঞ্চের তরফে কাল কলকাতা সহ জেলায় জেলায় সন্ধে থেকে "জ্বালাও আলো, দ্রোহের আলো" কর্মসূচি নেওয়া হয়েছে। পড়ুয়া-সমাজ সহ সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। আর জি কর কাণ্ডে এখনও বিচার অধরা। নাগরিক আন্দোলনও কয়েকদিন হল স্তিমিত। এই আবহে, নয়ই নভেম্বর রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি নিয়েছে অভয়া মঞ্চ। গতকাল জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের পাঁচটি সংগঠনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 'জনতার চার্জশিট' কর্মসূচি সফল করতে প্রত্যেক সংগঠন চূড়ান্তভাবে উদ্যোগী হবে। সেইমতো 'জনতার চার্জশিট' প্রস্তুতির কাজ চলছে নথি সহ।                                    

নারী সুরক্ষার বার্তা দিতে গতকাল বোনফোঁটার আয়োজন করে বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন। গড়িয়ার শীতলা মন্দির মোড়ে বোনফোঁটার আয়োজন করা হয়। ফোঁটার মন্ত্রেও ছিল নতুনত্ব। বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাটা মন্ত্র উচ্চারণ করে বোনেদের কপালে ফোঁটা দেন ভাইয়েরা। এতদিন ভাইদের বিপদ থেকে রক্ষা ও দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দিতেন বোনেরা। এখন দিনের পর দিন রাজ্যে নারী নির্যাতন বেড়ে চলেছে। কোনও বয়সের মহিলারাই সুরক্ষিত নন। এই পরিস্থিতিতে বোনেদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব নিয়ে ফোঁটা দিলেন ভাইরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা সৃজন ভট্টাটার্যও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Sovan-Baishakhi: 'আশীর্বাদটাই আমার কাছে যথেষ্ট' মুখ্যমন্ত্রীর হাতে ফোঁটা নিয়ে মন্তব্য শোভনের

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Suvendu Adhikari-NCPI Meet: মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, 'তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল'
মুখ্যমন্ত্রীর ভিকট্রি সাইন, কটাক্ষ কুণালের; শমীক বললেন, 'তৃণমূলের নিজের সংসার সামলানো উচিত ছিল'
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget